মেরাদিয়ায় অছিম পরিবহনের বাসে আগুন, দগ্ধ এক

আপডেট : ০৫ নভেম্বর ২০২৩, ১২:০৫ পিএম

বিএনপির ডাকা দ্বিতীয়বারের অবরোধ কর্মসূচির শুরুতে রাজধানীতে এক বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এক পরিবহন শ্রমিক দগ্ধ হয়েছেন।

রোববার সকালে এ ঘটনা ঘটে বনশ্রীর মেরাদিয়ার বাঁশপট্টি এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্বিতীয় দফা অবরোধের শুরুতে সকাল সাড়ে ৭টার দিকে চলন্ত বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এসময় বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেল। এতে রাস্তার পাশে খাদে গিয়ে পড়ে বাসটি। এ ঘটনায় দগ্ধ হয়েছেন সবুজ মিয়া (৩০) নামে এক পরিবহন শ্রমিক। তাকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

এদিকে, শনিবার সন্ধ্যার দিকে রাজধানীতে তিনটি ও রাত ১০টার দিকে একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এলিফ্যান্ট রোডের মাল্টিপ্লান সিটির সামনে গ্রিন ইউনিভার্সিটির একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এর পাঁচ মিনিট পরই নিউমার্কেট এলাকায় চাঁদনী চকের গেটের সামনে মিরপুর লিংক নামে আরও একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

তিনি বলেন, কাছাকাছি সময়ে সায়েদাবাদ এলাকায় আরেকটি বাসে আগুনের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে সিদ্দিক বাজার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এছাড়া, রাজধানীর গুলিস্তানে পাতাল মার্কেটের সামনে মনজিল এক্সপ্রেস পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাত ১০টায় আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সিদ্দিক বাজার স্টেশন থেকে দুইটি ইউনিট দুই মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে। রাত ১০টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।বাসটি মঞ্জিল পরিবহনের ছিল। তবে হতাহতের কোন সংবাদ পাওয়া যায়নি।

টানা তিন দিনের অবরোধ শেষে নতুন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বিএনপি রোববার (৫ নভেম্বর) ভোর ৬টা থেকে মঙ্গলবার (৭ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত সারাদেশে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করে। বৃহস্পতিবার (২ নভেম্বর) এ কর্মসূচি ঘোষণা করা হয়।

দলের পক্ষ থেকে জানানো হয়, সরকারবিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে শুক্রবার (৩ নভেম্বর) সারাদেশে দোয়া মাহফিল এবং রোববার ও সোমবার (৫ ও ৬ নভেম্বর) দেশব্যাপী ৪৮ ঘণ্টা সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করা হবে।

 

এআর
জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়েছে। 
ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের পাঁচবারের সংসদ সদস্য, সাবেক প্রতিমন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট হারুন-অর-রশিদ মারা গেছেন। 
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এ দেশের মানুষের স্বকীয়তার...
শিশুরা যাতে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে, সেদিকে সরকারকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. সুকোমল বড়ুয়া।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর