ঢাকা বিশ্ববিদ্যালয়ের চৈতালি বাসে আগুন

আপডেট : ০৫ নভেম্বর ২০২৩, ০৭:০৫ পিএম

বিএনপি-জামায়াতসহ বেশ কয়েকটি দলের দ্বিতীয় দফা ডাকা অবরোধে এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বাসটি শিক্ষার্থীদের নামিয়ে দিয়ে ফেরার পথে আক্রান্ত হয়। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।

রোববার বিকেল পৌনে চারটার দিকে মিরপুর এক নম্বর সেকশনের বাঙলা কলেজের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি শিক্ষার্থীদের নামিয়ে দিয়ে কল্যাণপুর ডিপোর দিকে ফিরছিল। পথে একদল দুর্বৃত্ত বাসে আগুন দেয়। তাৎক্ষণিক স্থানীয় ও পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করা গেছে।

ডিএমপির মিরপুর বিভাগের দারুসসালাম জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মাসুক মিয়া এ তথ্য জানিয়েছেন, বাঙলা কলেজের সামনে বিআরটিসি একটি দোতলা বাসে আগুন দেওয়া হয়। এতে বাসের একটি সিট পুড়ে গেছে। ফিরতি পথে বাসে অল্প কিছু যাত্রী ছিল। তেমন ক্ষতি হয়নি। বাসটি ছেড়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। 

এর আগে শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এলিফ্যান্ট রোড, গাউছিয়া মার্কেটের সামনে এবং রাত আটটার দিকে সায়েদাবাদ ফ্লাইওভারের নিচে জনপথ রোডে এবং রাত ১০টার দিকে গুলিস্তানে মোট চারটি বাসে আগুন দেওয়া হয়।

একাত্তর/এসি
জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়েছে। 
ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের পাঁচবারের সংসদ সদস্য, সাবেক প্রতিমন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট হারুন-অর-রশিদ মারা গেছেন। 
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এ দেশের মানুষের স্বকীয়তার...
শিক্ষাখাতে বাজেট বাড়ানোসহ শিক্ষা প্রতিষ্ঠানের কোয়ান্টিটি না বাড়িয়ে কোয়ালিটি নিশ্চিত করার দিকে মনোযোগ দেবার দাবি জানিয়েছেন জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর