ইস্কাটনে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ০৮ নভেম্বর ২০২৩, ১১:০৪ এএম

রাজধানীর ইস্কাটনের ইস্টার্ন টাওয়ারের সামনে সড়ক দুর্ঘটনায় আরিফুল ইসলাম ও সৌভিক করিম নামে দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। 

মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরিফুল ইসলাম বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতি ছিলেন এবং সৌভিক করিম বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালিন শিক্ষককতা করতেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) সুজন দেব।

রমনা থানার ডিউটি অফিসার গণমাধ্যমকে জানান, প্রত্যক্ষদর্শীরা জরুরি সেবা ৯৯৯ থেকে ফোন দিয়ে জানান সড়কে দুইজন মোটরসাইকেল আরোহী ক্ষত-বিক্ষতভাবে পড়ে আছে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান নিহতের পরিবারের সদস্যরা ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিসহ সংগঠনের সহযাত্রীরা।

পরে নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শীরা জানান, বাংলামোটর থেকে মগবাজারের দিকে যাওয়ার পথে একটি ট্রাক মোটরসাইকেল টিকে চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা দুই আরোহী মারা যায়। পরে ট্রাকটি মগবাজারের দিকে পালিয়ে গেছে।

 

এআর
রাজধানীর তেজগাঁওয়ের ট্রাকস্ট্যান্ডের আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনে অন্তত ছয়টি ট্রাক পুড়ে গেছে।
রাজধানীর বাংলামোটরে যাত্রীবাহী একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিএনপি-জামায়াতসহ কয়েকটি দলের ডাকা দুইদিনের অবরোধের মধ্যে রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটলো।
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর