নাশকতার অভিযোগে রাজধানীতে আটক সাত

আপডেট : ১৩ নভেম্বর ২০২৩, ১২:৩৫ এএম

বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা অবরোধের সময়ে নাশকতার দায়ে সাতজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করা হয়।

র‍্যাব-৩ এর সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) মো. আরিফুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে প্রাথমিকভাবে আটক হওয়া অভিযুক্তদের নাম-পরিচয় জানা যায়নি।

এদিকে বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার অবরোধে প্রথম দিন রোববার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে কয়েকটি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

চারদফার এই অবরোধে সারা দেশে ৮১টি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি গত ২৮ অক্টোবর নয়াপল্টনে মহাসমাবেশ ডাকে। পুলিশের সঙ্গে সংঘর্ষের মধ্যে সেই সমাবেশ থেকে ২৯ অক্টোবর হরতাল ডাকে দলটি।

একদিন বিরতি দিয়ে ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর সারা দেশে অবরোধ করে তারা। সেই অবরোধ শেষে গত ৫ নভেম্বর  নতুন করে ৪৮ ঘণ্টার অবরোধ ডাকা হয়।

এরপর গত ৬ নভেম্বর তৃতীয় দফায় টানা ৪৮ ঘণ্টার অবরোধের ঘোষণা দেয় বিএনপি ও সমমনা দলগুলো।

একাত্তর/আরএ
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়েছে। 
রাজধানীর আদাবরের নবোদয় হাউজিং এলাকায় বিএনপি নেতা মো. আবুল বাসার বাদশাকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দালাল চক্রের দৌরাত্ম বন্ধে রাজধানীর তিনটি বড়ো সরকারি হাসপাতালে একযোগে অভিযান চালিয়েছে র‌্যাব-২। এসময় হাসপাতাল তিনটি থেকে ১১ জনকে আটক ও পরে সাজা দেওয়া হয়েছে।
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে সাত বছর বয়সী এক কন্যাশিশুকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত অপহরণ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে অপহরণের কাজে ব্যবহৃত একটি...
কীভাবে একটি বাংলাদেশি জাতির জন্ম হয়েছে, ইতিহাস পর্যালোচনা করলেই তা স্পষ্ট হয়ে ওঠে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, গোটা জাতি যখন রাজনৈতিক দিকনির্দেশনাহীন হয়ে...
জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষার্থী বিক্ষোভ দমনের ঘটনা ঘিরে ভারতের পার্লামেন্টে অচলাবস্থা তীব্র রূপ ধারণ করেছে। বুধবার (২২ জুলাই) বিরোধীদের আক্রমণ ও হট্টগোলের মুখে...
২০২৭ সালের জন্য বেসরকারি ব্যবস্থাপনায় হজের তিনটি আলাদা প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এতে সর্বোচ্চ প্যাকেজ খরচ প্রায় আট লাখ টাকা এবং সর্বনিম্ন প্যাকেজ খরচ পাঁচ লাখ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর