নাশকতার ‘হোতা’ ছাত্রদল নেতা গ্রেপ্তার

আপডেট : ১৮ নভেম্বর ২০২৩, ০২:৩০ পিএম

সমাবেশের নামে গত ২৮ অক্টোবর রাজধানী এবং পরে নারায়নগঞ্জে নাশকতার অন্যতম হোতা এবং ১৫টি মামলার পলাতক আসামি আবু তালেব মাসুমকে গ্রেপ্তার করেছেন র‍্যাব।

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মাসুমের এক ঘনিষ্ঠ সহযোগীসহ কক্সবাজার থেকে শুক্রবার রাতে গ্রেফতার করা হয়েছে বলে র‍্যাবের তরফ থেকে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।

ঢাকায় মহাসমাবেশে উপস্থিত থেকে নাশকতায় সরাসরি অংশগ্রহণকারী এবং পরবর্তী সময়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ নারায়ণগঞ্জ এলাকায় বিভিন্ন যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ভিডিও ফুটেজ দেখে মাসুমকে শনাক্ত করে র‍্যাব।

এরপর র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা, র‌্যাব-১ ও র‌্যাব-১৫ এর একটি আভিযানিক দল কক্সবাজারে যৌথ অভিযান চালিয়ে সহযোগীসহ আবু তালেব মাসুমকে গ্রেপ্তার করে।

মাসুমের সঙ্গে গ্রেপ্তার হওয়া তার ঘনিষ্ঠ সহযোগীর নাম জজ মিয়া। তিনি নারায়ণগঞ্জ জেলা জিয়া মঞ্চের সভাপতি।

আরবি 
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
দালাল চক্রের দৌরাত্ম বন্ধে রাজধানীর তিনটি বড়ো সরকারি হাসপাতালে একযোগে অভিযান চালিয়েছে র‌্যাব-২। এসময় হাসপাতাল তিনটি থেকে ১১ জনকে আটক ও পরে সাজা দেওয়া হয়েছে।
রাজধানীর মিরপুর ডিওএইচএস-এ বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তার স্ত্রী ফারাহ দীবা (৬০) হত্যা মামলার প্রধান আসামি গাড়িচালক মো. সবুজ বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে।
রাজধানীর কাফরুলে চালকের মাথায় আঘাত করে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনার মূল পরিকল্পনাকারী মো. ফয়সাল কালুকে (২৭) গ্রেপ্তার করা হয়েছে। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর