সিএনজি অটোরিকশায় ককটেল নিক্ষেপ

আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ১০:৫৫ এএম

বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিনে পুরান ঢাকার কাজী আলাউদ্দিন রোডে একটি সিএনজিচালিত অটোরকিশাকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ওই সিএনজিতে আগুন ধরে যায়।

রোববার (১৯ নভেম্বর) কাজী আলাউদ্দিন রোডের ওয়ান স্টার হোটেলের পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদপ্তরের দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে ছিল সিএনজি অটোরিকশাটি। এ সময় হঠাৎ ককটেল এসে সিএনজিটির সামনের গ্লাসে পড়লে মূহূর্তেই গ্লাসটি চূর্ণবিচূর্ণ হয়ে যায়। পরে সিএনজিতেও আগুন ধরে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস মিডিয়ার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-মিডিয়া) শাহজাহান সিকদার।

তিনি জানান, সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। ককটেল নিক্ষেপের পর সিএনজিতে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নেভায়।

এআর
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতি শপথ নেবেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। 
স্বার্থ ছাড়া ভারত বন্ধুত্বপূর্ণ আমন্ত্রণ জানালে সরকার তাকে সাধুবাদ জানাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর