সাড়ে চার কোটি টাকার স্বর্ণচালান আটক 

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩, ০৩:১১ পিএম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা একটি ফ্লাইট থেকে ৪৯টি সোনার বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। আটক সোনার ওজন প্রায় পাঁচ কেজি ৬৮৪ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য প্রায় চার কোটি ৪১ লাখ টাকা।

এ ঘটনায় মো. ফজলে রাব্বী নামে এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।

বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে বিমানে অভিযান চালিয়ে সোনার বারগুলো উদ্ধারসহ ওই যাত্রীকে আটক করে শুল্ক গোয়েন্দা।

শাহজালাল বিমানবন্দরের শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের উপপরিচালক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, বৃহস্পতিবার ভোর ৪টা ২৫ মিনিটের দিকে ইউএস-বাংলার (বিএস ৩৪২) ফ্লাইটটি শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। এরপর সন্দেহভাজন যাত্রী ফজলে রাব্বীকে চিহ্নিত করে তাকে জিজ্ঞাসাবাদ করেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।

পরে ওই যাত্রীর দেওয়া তথ্যে বিমানের আসনের নিচে রাখা লাইফ ভেস্টের ভেতর থেকে কালো স্কচটেপে মোড়ানো দুটি বান্ডেল উদ্ধার করেন গোয়েন্দারা। পরে ওই দুটি বান্ডেল গ্রিন চ্যানেলের ইনভেন্ট্রি টেবিলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে খুলে তাতে ৪৮ পিস সোনার বার এবং যাত্রীর কাছ থেকে আরও একটি বার পাওয়া যায়।

আটক যাত্রীর নামে বিমানবন্দর থানায় ফৌজদারি মামলার প্রস্তুতি চলছে বলে জানান বিমানবন্দরের শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের এই উপপরিচালক ।

এআর
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় সাড়ে তিন কোটি টাকার সোনাসহ এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর