রায়েরবাগে ট্রাকের ধাক্কায় পুলিশের এএসআই নিহত

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ১০:৫৭ পিএম

রাজধানীর কদমতলীর রায়েরবাগে ট্রাকের ধাক্কায় গেন্ডারিয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল বাতেন (৫০) নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সোয়া ৯ টার দিকে ঘটনাটি ঘটে বলে জানা যায়। 

গুরুতর আহত অবস্থায় ট্রাফিক পুলিশ সদস্য নাসরুল তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসলে  রাত ৯টা ৫০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

গেন্ডারিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন হাসপাতালে এসে তাকে সনাক্ত করে বলেন, বাতেন আমাদের থানায় সহকারী উপপরিদর্শক হিসাবে কর্মরত ছিলেন। ডিউটি শেষ করে মোটরসাইকেল চালিয়ে বাসায় যাচ্ছিলেন তিনি। 

তাকে উদ্ধারকারী ট্রাফিক পুলিশ সদস্য জানান, রায়েরবাগ বাস স্টেশন আউট গোয়িং পথে কোণে আহত অবস্থায় পড়ে ছিলেন এএসআই বাতেন। স্থানীয়দের কাছে শুনেছেন একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে ফেলে চলে যায়। পরে আহত অবস্থায় তাকে আমি উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক জানায়— তিনি আর বেঁচে নেই। তিনি এই গেন্ডারিয়া থানায় কর্মরত ছিলেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, রায়েরবাগ এলাকা থেকে আহত অবস্থায় পুলিশের এক এএসআইকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছিল। আনার পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

তিনি আরও বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এআর
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
সরকার আন্তরিক হলে ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর