আগুনে স্ত্রী-সন্তান হারানোর বিচার চাইলেন মিজান

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৩, ০৪:৪৩ পিএম

‘আমি জাতির কাছে বিচার দিতে এসেছি। যারা আমার স্ত্রী-সন্তানকে আগুনে পুড়িয়ে মেরেছে তাদের যেনো দৃষ্টান্তমূলক বিচার হয়। আমি স্ত্রী-সন্তান হারিয়েছি। আমাকে লাশ বহন করে নিয়ে যেতে হয়েছে। যে সন্তানকে সুন্দর করে বাড়ি পাঠিয়েছিলাম। তাকে আর কোলে নিতে পারি নাই। লাশ কোলে নিয়ে বাড়িতে যেতে হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি বিচার দাবি করি।’

শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে ‘আমরাই বাংলাদেশ’ আয়োজিত প্রতিবাদী পদযাত্রায় কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন অগ্নিসন্ত্রাসে স্ত্রী-সন্তান হারানো মিজানুর রহমান।

‘নাশকতাকে না’ শীর্ষক এই পদযাত্রায় তিনি বলেন, আপনারা এদের বিচার করবেন। আমি একজন সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ। স্ত্রী সন্তানকে নিয়ে সুন্দরভাবে জীবন-যাপন করছিলাম। অগ্নিসন্ত্রাস আমার জীবনকে এলোমেলো করে দিয়েছে। আমার স্ত্রী সন্তানের কী দোষ ছিলো? প্রধানমন্ত্রীর কাছে দাবি, এই অপরাধীর যেনো বিচার হয়। আর কোন দাবি নেই।

গত মঙ্গলবার ট্রেনে অবরোধকারীদের দেওয়া আগুনে মারা যান নাদিরা আক্তার পপি (৩৫) ও তার শিশু সন্তান ইয়াসিন (৩)। মায়ের কোলে ছিলো তিন বছর বয়সী ইয়াসিন। বগিতে আগুন লাগলে সন্তানকে বুকে আগলে রেখেছিলেন মা নাদিরা আক্তার। মরদেহ উদ্ধারের সময় মায়ের কোলেই ছিলো ইয়াসিন।

সেই বাবা কেন্দ্রীয় শহীদ মিনারে এসেছিলেন অন্য অনেক ভুক্তভোগী পরিবারের সঙ্গে। পুরো সময় কান্নায় ভেঙে পড়া এই বাবা বলেন, আমার স্ত্রী সন্তানকে হারিয়েছি, আর ফিরে পাবো না। আমি একজন সাধারণ মানুষ। ছোট চাকরি করে সংসার চলে। নাশকতার আগুনে আমার স্ত্রী-সন্তানকে হারিয়েছি, আমি জীবনকে অনেক পেছনে ফেলে দিয়েছি। এই আগুন বন্ধ করে মানুষের সন্তান, স্ত্রী পোড়ানো বন্ধ করেন। নিজের বিবেককে কাজে লাগান।

কান্নারত মিজানুর রহমান বলেন, নিজের সন্তান হারালে কী কষ্ট হয় সেই হুশটুকু নিজের ভেতরে তৈরি করুন। তাহলে বুঝতে পারবেন সন্তান পোড়ালে কী কষ্ট হয়। যার হারায় সে বুঝতে পারে। চোখের সামনে আমার স্ত্রী সন্তান পুড়ে গেছে, আমার যে কী অবস্থা আমি বুঝতেছি। আমি মানসিকভাবে বিপর্যস্ত। সবার কাছে দোয়া চাই আমার স্ত্রী সন্তানদের জন্য।

শেষে তিনি আয়োজকদের উদ্দেশ্যে বলেন, এই নাশকতা আপনাদের হাত ধরে বন্ধ হোক সেই কামনা করি।

 

এআরএস
কেন্দ্রীয় শহীদ মিনারে মৃত্তিকার কবি আল মুজাহিদীকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ সর্বস্তরের মানুষ।
অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘিরে কেন্দ্রীয় শহীদ মিনার ও আশপাশের এলাকায় কয়েক স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। নিরাপত্তা নিশ্চিতে...
লাগাতার কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় শহীদ মিনারে চতুর্থ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন এমপিওভুক্ত শিক্ষকরা। তারা জানান, আজ বেলা ১২টা পর্যন্ত সরকারের প্রজ্ঞাপনের অপেক্ষায় থাকবেন তারা।
সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হয়েছে লোকসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীনের মরদেহ।
স্পেনের কাছে ১-০ গোলে বিশ্বকাপ ফাইনালে হেরে কেবল শিরোপাই হাতছাড়া করেনি আর্জেন্টিনা, বিশ্বমঞ্চে নিজেদের সম্মানও বিসর্জন দিয়েছে তারা! ম্যাচের পর স্প্যানিশ খেলোয়াড়দের ওপর শারীরিক আক্রমণ এবং ট্রফি...
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনের বিচার বিদ্যমান সেনা আইনেই পরিচালিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে সাজাপ্রাপ্ত এক নারী কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনায় কারাগারের জেলার শিরিন আক্তারকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর