রাজধানীতে দিনদুপুরে এক বাসে আগুন

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ০৩:৩০ পিএম

সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ‘অসহযোগ আন্দোলনে’ থাকা বিএনপি অবরোধ চলাকালীন রাজধানীতে দিনদুপুরে একটি বাসে আগুন দিয়েছে অবরোধকারীরা।

রোববার দুপুর পৌনে তিনটার দিকে রাজধানীর জুরাইনে সালাউদ্দিন পাম্পের পাশে রাইদা পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

পোস্তগোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট দশ মিনিটের মধ্যে আগুন নিভিয়ে ফেলে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

গত ২০ ডিসেম্বর ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে ‘অসহযোগ আন্দোলনের’ ডাক দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এরপর অবরোধসহ টানা চার দিনের কর্মসূচি ঘোষণা করেন তিনি। এরমধ্যে গত বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত রাজধানীসহ সারাদেশে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে দলটি।

অবরোধের আগে শনিবার রাতে রাজধানীতে তিনটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

একাত্তর/কেএসএইচ
জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়েছে। 
ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের পাঁচবারের সংসদ সদস্য, সাবেক প্রতিমন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট হারুন-অর-রশিদ মারা গেছেন। 
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এ দেশের মানুষের স্বকীয়তার...
শিশুরা যাতে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে, সেদিকে সরকারকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. সুকোমল বড়ুয়া।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর