জেলেদের স্বাস্থ্য সুরক্ষায় হেলথ ক্যাম্প

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৪, ০৮:৫৫ পিএম

রোটারি ক্লাব অব ইকো ঢাকা ও রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের যৌথ উদ্যোগে এবং ইস্ট ওয়েস্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সহযোগিতায় জেলেদের জন্য হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

শুক্রবার তুরাগ-তীরে সাভারের মাঝিরদিয়াতে ১১৩ জন জেলে পল্লীর নারীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়।

এ বিষয়ে রিভার এন্ড ডেল্টা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ এজাজ বলেন, তুরাগ নদীর পাড়ে জেলে জনগোষ্ঠীর অধ্যুষিত গ্রাম মাঝিরদিয়া গ্রামের অধিকাংশ মানুষ জেলে। আর্থিক স্বচ্ছলতার অভাবে জেলে পরিবারের নারীরা সঠিক স্বাস্থ্যসেবা পাচ্ছে না। তাই পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীর নারীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই বিনামূল্যে এই ক্যাম্পের আয়োজন করা হয়। এই চিকিৎসা সেবার ব্যবস্থা করা হয়েছে।

তিনি জানান, ঢাকার মিরপুরে কাউন্দিয়া, মাঝিরদিয়া, বাগিচারটেক, শ্বশানঘাট ও আমিনবাজার পাঁচটি গ্রামের ১১৩ জন জেলে পরিবারের নারীকে গাইনি সেবা দেয়া হয়েছে। সাথে বিনামূল্যে বিভিন্ন ধরনের ওষুধও সরবরাহ করা হয়েছে।

প্রতিমাসে অন্তত ৩০০ জন জেলে পরিবারের নারীদের এই সেবা নিয়মিত দেওয়া হবে বলেও জানান মোহাম্মদ এজাজ।

তিনি বলেন, বছরব্যাপী এ সেবাদান কার্যক্রম চলবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অফ ইকো ঢাকার প্রেসিডেন্ট রোটারিয়ান সাইফুল ইসলাম শামীম, রোটারি ক্লাব অফ ইকো ঢাকার সেক্রেটারি রোটারিয়ান আহমেদ বাদল ও আইপিপি রোটারিয়ান কফিল আহমেদ।

একাত্তর/আরএ
দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চিকিৎসকদের ওপর একের পর এক হামলা ও মারধরের ঘটনায় উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে চিকিৎসকদের পেশাজীবী সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ—ড্যাব।
স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোকে জন্ম নিবন্ধনের দায়িত্ব দেয়া হলে দেশের প্রায় ৬৭ শতাংশ শিশুকে সহজেই নিবন্ধনের আওতায় আনা সম্ভব বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা।
দেশে প্রতি ১০ জনের মধ্যে ৯ জনই মানসিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস. এম জিয়াউদ্দিন হায়দার।
রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনার তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তদন্ত প্রতিবেদন আগামী ৩ জুন জমা দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর