সাবেক স্ত্রীকে হত্যার পর গলায় ফাঁস নিলেন যুবক

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ০৬:৪৯ পিএম

সাভারে সাবেক স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার পর গলায় ফাঁস নিয়ে এক যুবক আত্মহত্যা করেছেন। মঙ্গলবার বিকেলে জেলার আশুলিয়া থানার কাইচাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নারীর নাম মিম (২১)। তিনি নওগাঁ জেলার বদলগাছী থানার খোকসাবাড়ি গ্রামের মোংলা সরদারের মেয়ে। পোশাক শ্রমিক মিম ওই এলাকায় ভাড়া থাকতেন।

গলায় ফাঁস নেওয়া যুবকের নাম নাইম মিয়া। তিনি নাটোর জেলা সদরের মকিনপুর এলাকার জালাল উদ্দিনের ছেলে।

মিমের এক প্রতিবেশী জানান, নাইম এর আগেও একদিন বাসায় এসেছিল। মিম তখন তাকে তাড়িয়ে দিয়েছে। আজ দুপুরে হঠাৎ আমাদের বাড়িতে তাদের মধ্যে তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে নাইম ছুরি দিয়ে মিমকে আঘাত করার চেষ্টা করে। পরে আমি চিৎকার দিয়ে বাসার নিচে গিয়ে লোকজন জড়ো করি। ততক্ষণে এসে দেখি মিমকে নাইম হত্যা করে নিজেও গলায় ফাঁস দিয়েছেন। 

আশুলিয়া থানার পরিদর্শক এএফএম সায়েদ জানান, দেড় বছর আগে মিম ও নাইমের বিয়ে বিচ্ছেদ হয়। পরে নাইম আবার বিয়ে করেন। দ্বিতীয় বিয়ের পরও নাইম মিমকে বিয়ে করার জন্য চাপ দেন। এজন্য প্রতিনিয়ত রাস্তাঘাটে মিমকে বিরক্ত করতেন। পরে এ ঘটনা ঘটে। নিহতদের মরদেহ উদ্ধার করে সুরতহাল করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।

একাত্তর/এসি
সাভারের আমিনবাজার ও আশুলিয়া রাজস্ব সার্কেল কার্যালয় আকস্মিক পরিদর্শন করেছেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল। কোনো সরকারি পতাকা, পুলিশ প্রটোকল কিংবা সরকারি দেহরক্ষী ছাড়াই ব্যক্তিগত গাড়িতে তিনি এই...
ঢাকার আশুলিয়ায় চাঞ্চল্যকর ফয়সাল মোল্লা হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র জনতার আন্দোলনের সময় আশুলিয়ায় ছয়জনকে হত্যার পর লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলার প্রধান আসামি সাবেক এমপি মুহাম্মদ সাইফুল ইসলামকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।
ঢাকার বাড়ি থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে এক তরুণকে হত্যা করেছে দুর্বৃত্ত। বাবা ও এক বন্ধুর দাবি, বন্ধুরাই তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করেছে। যদিও পুলিশের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর