মা-বাবা ও মেয়েকে গলা কেটে হত্যা

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ১১:১৯ এএম

সিরাজগঞ্জের তাড়াশে একই পরিবারের তিনজনকে গলা কেটে হত্যা করা হয়েছে। 

মঙ্গলবার সকাল সোয়া ৮টার দিকে তাড়াশ পৌর শহরের বারোয়ারি বটতলা মহল্লার নিজ বাড়ি থেকে নিহত তিনজনের মরদেহ উদ্ধারে কাজ করেছে পুলিশ। 

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন উল্লাপাড়া সার্কেলের (উল্লাপাড়া-তাড়াশ) সহকারী পুলিশ সুপার অমৃত কুমার সূত্রধর। নিহতরা হলেন- তাড়াশ পৌর শহরের বারোয়ারী বটতলা এলাকার কালিচরণ সরকারের ছেলে বিকাশ সরকার (৪৫), তার স্ত্রী স্বর্ণা রানী সরকার (৪০) ও মেয়ে তাড়াশ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী পারমিতা সরকার তুষি (১৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হত্যাকারীরা পরিকল্পিতভাবে তাদেরকে হত্যা করে ফ্ল্যাটে তালা লাগিয়ে দিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে। স্বজনরা দুদিন যাবত তাদের খোঁজ না পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ সোমবার দিবাগত রাত ৩টার দিকে তালা ভেঙে মেঝেতে ও বিছানায় তাদের মরদেহ দেখতে পায়।

তাড়াশ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. নূরে আলম জানান, দুইদিন ধরে না তাদের কোন খোঁজ-খবর না পেয়ে স্বজনেরা মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে বাসায় গিয়ে বাইরে থেকে তালা ঝোলানো দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ তালা ভেঙে ঘরে ঢুকে দেখতে পায় তাদেরকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে। স্বজনদের ধারণা রোববার রাত থেকে সোমবারের কোনো এক সময়ে এ হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে।  

 

এআর
সিরাজগঞ্জে খেজুরের রস বিক্রেতা জাহাঙ্গীর শেখ হত্যা মামলায় এক দম্পতির সঙ্গে তাদের মেয়েসহ পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে দণ্ডিত প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে...
সিরাজগঞ্জে যমুনা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেক ছাত্র অল্পের জন্য প্রাণে বেঁচে গেছে। 
সিরাজগঞ্জে বিএনপির সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী সভায় হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় সাবেক চেয়ারম্যান মো. বাবুল শেখকে গ্রেপ্তার...
সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে বেপরোয়া গতির একটি ট্রাকের চাপায় কর্তব্যরত এক ট্রাফিক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ট্রাকের চালককে আটক করেছে পুলিশ।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর