পলকের সাথে এয়ারবাসের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:১৬ পিএম

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ফ্রান্সের এয়ারবাস ডিফেন্স এন্ড স্পেসের ভাইস প্রেসিডেন্ট স্টেফেন ভেসভাল।

রোববার আগারগাঁওস্থ আইসিটি টাওয়ারের আইডিয়া ফ্লোরে সাক্ষাতের সময় বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপুইও উপস্থিত ছিলেন।

সাক্ষাতে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি অন্যান্য ক্ষেত্রে বাংলাদেশকে সহযোগিতা করার বিষয়ে ফ্রান্স সরকারের আগ্রহের কথা জানান রাষ্ট্রদূত।

প্রতিমন্ত্রী এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশের সাফল্য এবং ২০৪১ সালের মধ্যে স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট এবং স্মার্ট সোসাইটি এ চারটি মূল স্তম্ভের ওপর ভিত্তি করে স্মার্ট বাংলাদেশ গড়ার পরিকল্পনা তুলে ধরেন।

সৌজন্য সাক্ষাত শেষে প্রতিমন্ত্রী পলক বলেন, ফ্রান্স ও বাংলাদেশ একসাথে অর্থনৈতিক ডিপ্লোমেসিতে অনেক দূর এগিয়েছে। অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হওয়ার জন্য আমরা আরও এগিয়ে যাচ্ছি।

পলক বলেন, স্পেস ইন্ডাস্ট্রিতে দেশের ছাত্র, গবেষক ও স্টার্টআপদের স্কিল ডেভেলপ করার জন্য এবং পরবর্তী স্যাটেলাইট উৎক্ষেপণের বিষয়ে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) এবং বঙ্গবন্ধু-২ আর্থ অবজারভেশন স্যাটেলাইট সিস্টেম সম্পর্কিত ফ্রান্সের এয়ারবাস ডিফেন্স অ্যান্ড স্পেসের সাথে ইতোমধ্যে লেটার অব ইনটেন্ট (এলওআই) চুক্তি হয়েছে। সরকারি-বেসরকারি এবং একাডেমিয়ার সম্মিলিত সহযোগিতায় আর্থ অবজারভেটিভ স্যাটেলাইট কন্সট্রাকশন করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, কৃষি-মৎস্য, জলবায়ু পরিবর্তন এবং ব্লু ইকোনমি রক্ষার পাশাপাশি জাতীয় প্রতিরক্ষা নিরাপত্তায় নিজস্ব আর্থ অবজারভেটিভ স্যাটেলাইট দরকার। গ্রাউন্ড স্টেশন, ডেটা রিসিভিং সেন্টার, প্রসেসিং, অ্যানালেটিক্সসহ সবকিছুই বাংলাদেশের মাটিতে হবে। এরই লক্ষ্যে ফ্রান্স-বাংলাদেশ একত্রিত হয়ে মেইড ইন বাংলাদেশ স্যাটেলাইট লঞ্চ করা হবে।

একাত্তর/আরএ
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রাশীদ।
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে ঢাকায় নবনিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী সৌজন্য সাক্ষাৎ করেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে দেশের স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের প্রতিনিধিদল।
ঢাকায় ব্রিটিশ হাইকমিশনের সিনিয়র গভর্ন্যান্স অ্যাডভাইজার নিল গান্ধীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর