প্রীতি ওরাং হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:২৯ পিএম

ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক দম্পতির বাড়িতে নাবালিকা গৃহকর্মী প্রীতি ওরাংয়ের মৃত্যুকে হত্যা উল্লেখ করে এ হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও শাস্তি দাবি করে বিক্ষোভ সমাবেশ হয়েছে।

রাজধানীর শাহবাগে মঙ্গলবার বিকালে ‘নিপীড়নের বিরুদ্ধে শাহবাগ’ ব্যানারে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

গৃহকর্মী প্রীতি ওরাংকে ধর্ষণ করা হয়েছে বলে দাবি করে মানববন্ধনে বক্তারা এর সঠিক ময়নাতদন্ত দাবি করেন‌ এবং বিচারকালীন সময়ে অভিযুক্ত ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হককে বরখাস্তের দাবি জানান।

অনুষ্ঠানে বক্তারা এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন।

সমাবেশে ছাত্র সংগঠন, যুব সংগঠন, নারী সংগঠনসহ বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন নব্বইয়ের ছাত্রনেতা ও অ্যাকটিভিস্ট আকরামুল হক।

 

আরবি
ঢাকা মহানগরীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নে শাহবাগ মোড়ে আধুনিক স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থার পরীক্ষামূলক কার্যক্রম আজ শুরু হয়েছে।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচারের দাবিতে টানা চারদিন ধরে শাহবাগে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছে ইনকিলাব মঞ্চ।
শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে দুপুর থেকে শাহবাগ মোড় অবরোধ করে রেখেছে ইনকিলাব মঞ্চ।
অনির্দিষ্টকালের জন্য শাহবাগে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। তীব্র শীত উপেক্ষা করে সারাদেশ থেকে শত শত মানুষ জড়ো হচ্ছেন শাহবাগে।
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর