শাহবাগে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল চালু, শিগগিরই আরও ২২ ইন্টারসেকশনে

আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ১০:০৫ পিএম

ঢাকা মহানগরীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নে শাহবাগ মোড়ে আধুনিক স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থার পরীক্ষামূলক কার্যক্রম আজ শুরু হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম বৃহস্পতিবার (১৩ আগস্ট) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাহবাগ মোড়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক বলেন, রাজধানীর অন্যতম প্রধান সমস্যা তীব্র যানজট। এর কারণে নগরবাসীর প্রতিদিনের মূল্যবান কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। এ সমস্যা টেকসইভাবে সমাধানের লক্ষ্যে প্রযুক্তিনির্ভর ও স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থার মাধ্যমে যানবাহন চলাচলকে আরও নিয়মতান্ত্রিক ও গতিশীল করতে একটি বিশেষ পাইলট প্রকল্প গ্রহণ করা হয়েছে।

তিনি জানান, প্রাথমিকভাবে ২০টি গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে আধুনিক এ সিগন্যাল ব্যবস্থা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সরাসরি কারিগরি সহায়তায় এ ব্যবস্থা স্থাপন করা হয়েছে। শাহবাগ মোড়ে পরীক্ষামূলকভাবে চালুর মধ্য দিয়ে এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো।

ডিএসসিসির আওতাধীন প্রাথমিকভাবে চিহ্নিত আটটি গুরুত্বপূর্ণ ইন্টারসেকশন হলো-বাংলামটর, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, মিন্টো রোড, কাকরাইল সার্কেল, মৎস্য ভবন, কদম চত্বর, শিক্ষা ভবন ও শাহবাগ মোড়। এর মধ্যে শাহবাগ মোড়ে আজ থেকে পরীক্ষামূলকভাবে সিগন্যাল চালু করা হয়েছে।

প্রশাসক বলেন, এই কার্যক্রম এখানেই শেষ নয়। আগামী কয়েক মাসের মধ্যে ঢাকা মহানগরীর আরও ৫০টি গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে আধুনিক এ সিগন্যাল ব্যবস্থা চালুর লক্ষ্যমাত্রা রয়েছে। এর মধ্যে খুব শিগগিরই ডিএসসিসির আওতাধীন আরও ২২টি ইন্টারসেকশনে এ ব্যবস্থা চালু করা হবে।

নতুন স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থা পুরোপুরি কার্যকর হলে মোড়গুলোতে ট্রাফিক পুলিশকে আগের মতো সার্বক্ষণিকভাবে ম্যানুয়ালি সংকেত দিতে হবে না উল্লেখ করে ডিএসসিসি প্রশাসক বলেন, প্রযুক্তির সফল বাস্তবায়নের পাশাপাশি কঠোর আইনানুগ অনুশাসন ও নাগরিক সচেতনতা নিশ্চিত করতে হবে।

তিনি নগরবাসী ও চালকদের রাস্তার ওপর যত্রতত্র গাড়ি পার্কিং এবং অবৈধ পার্কিং বন্ধ করার আহ্বান জানান। একইসঙ্গে চালক ও পথচারীদের ট্রাফিক আইন ও সিগন্যাল মেনে চলা, ট্রাফিক সতর্কীকরণ সাইন, রোড মার্কিং, জেব্রা ক্রসিং ও নির্দিষ্ট লেন যথাযথভাবে অনুসরণ করার অনুরোধ করেন।

তিনি বলেন, ইন্টারসেকশনে কোনো ধরনের প্রতিবন্ধকতা বা ভাসমান দোকান রাখা যাবে না। স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থার কার্যকারিতা নিশ্চিত করতে এসব বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

এ ডিজিটালাইজেশন সফল হলে নগরের কোটি মানুষের কর্মঘণ্টা সাশ্রয়ের পাশাপাশি ট্রাফিক পুলিশের সদস্যদের রোদ-বৃষ্টিতে রাস্তায় দাঁড়িয়ে দায়িত্ব পালনের পেশাগত কষ্টও কমবে বলে আবদুস সালাম আশা প্রকাশ করেন।

তিনি বলেন, আধুনিক প্রযুক্তির সুফল ধরে রাখতে ট্রাফিক আইন কঠোরভাবে প্রয়োগ করা হবে। একটি গতিশীল, নিরাপদ ও আধুনিক স্মার্ট নগরী হিসেবে ঢাকাকে গড়ে তুলতে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদার, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. মোয়াজ্জেম হোসেন ও অধ্যাপক ড. মুহাম্মদ হাদিউজ্জামান এবং ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ আনিসুর রহমান উপস্থিত ছিলেন।

আরবিএস
রাজধানীর যানজট কমানো, গণপরিবহনে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও যাত্রীসেবার মান উন্নয়নে চারটি উদ্যোগ বাস্তবায়নের পরিকল্পনা করছে সরকার। উদ্যোগগুলোর মধ্যে রয়েছে ২০ বছরের বেশি পুরোনো বাস সড়ক থেকে সরিয়ে নেওয়া,...
রাজধানী ঢাকার গণপরিবহন ব্যবস্থায় দীর্ঘদিনের বিশৃঙ্খলা দূর করা এবং যানজট নিরসনে আগামী ছয় মাসের মধ্যে ‘বাস রুট রেশনালাইজেশন’ বা ফ্র্যাঞ্চাইজিভিত্তিক বাস সেবা পূর্ণাঙ্গভাবে চালুর কঠোর নির্দেশ দিয়েছেন...
আগামী ২১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে রাজধানী ঢাকার ট্রাফিক ব্যবস্থা সচল রাখতে একগুচ্ছ বিশেষ নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।...
রাজধানীর কুড়িল থেকে রামপুরা পর্যন্ত সড়কের অসহনীয় যানজট কমাতে একটি নতুন বাইপাস সড়ক সংস্কার ও নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। নতুন এই পরিকল্পনা অনুযায়ী, রাজধানীর ১০০ ফিট সড়ক থেকে ইউনাইটেড ইন্টারন্যাশনাল
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপলক্ষে দেশের ৬৪টি জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়নকে পাঁচটি ধাপে ভাগ করে একটি সারসংক্ষেপ তৈরি করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব...
বিশ্ব ইতিহাসে প্রথমবারের মতো এক টেবিলে বসে প্রায় দেড় ঘণ্টাব্যাপী নজিরবিহীন ত্রিপক্ষীয় বৈঠক সম্পন্ন করলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট...
কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসার এবং শিক্ষার মান যুগোপযোগী করার ওপর গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে শিক্ষা ব্যবস্থার বৈষম্য কমাতে বিভিন্ন ধারার শিক্ষার মধ্যে...
দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুই জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৬১৫ জন রোগী। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর