ট্রাকচাপায় অন্তঃসত্ত্বার মৃত্যু 

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪৫ এএম

রাজধানীর সবুজবাগে ট্রাকচাপায় জেরিন তাসনিম (২৫) নামে এক নারী নিহত হয়েছেন। এই ঘটনায় তার স্বামী ফখরুল আহসান আহত হয়েছেন।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে মানিকদিয়া ক্লাব মোড়ে এই দুর্ঘটনা ঘটে। জেরিন ৭ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানা গেছে।

নিহতের স্বামী ফখরুল আহসান বলেন, আমরা যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় থাকি। আমি ধানমন্ডিতে এবং আমার স্ত্রী গুলশানে চাকরি করতেন। স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে সবুজবাগ মানিকদিয়া ক্লাবের মোড় এলাকায় এলে বালিতে মোটরসাইকেল স্লিপ করে। এসম আমরা দুজনেই পড়ে যাই। তখন পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক আমার স্ত্রীকে চাপা দেয়। এরপর আহত অবস্থায় আমাদের হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক আমার স্ত্রীকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, ওই নারীর মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি যাত্রাবাড়ী থানাকে জানিয়েছি। এ ছাড়া নিহতের স্বামী শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।

এআর
দেশে মাদক নিয়ন্ত্রণ ও চিকিৎসা ব্যবস্থার মতো স্পর্শকাতর খাতগুলোতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর চরম অকার্যকারিতা ও ব্যর্থতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের তীব্র সমালোচনা...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিরোধিতা করতে গিয়ে স্বৈরাচার ফিরে আসার পথ উন্মুক্ত করা হলে তা হবে জুলাই গণ-অভ্যুত্থান ও ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি।
ঢাকা শহরকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে তুলতে সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সৌদি আরবে সম্প্রতি মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি নারী ও পুরুষের বিষয়ে বিস্তারিত তথ্য উদ্ধার এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর