নার্সিং কলেজে পাওয়া গেলো শিক্ষার্থীর দেহ

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৪৮ পিএম

রাজধানীর একটি নার্সিং কলেজ থেকে এক শিক্ষার্থীর দেহ ঝুলে থাকা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে যাত্রাবাড়ীর মিলেনিয়াম নার্সিং কলেজ থেকে ওই শিক্ষার্থীর দেহ উদ্ধার করা হয়। ৫৩, যাত্রাবাড়ী মদিনা টাওয়ারে নার্সিং কলেজের ওই ভবনের হোস্টেলেই থাকতো পল্লব।

মৃত শিক্ষার্থীর নাম পল্লব হাওলাদার (১৯)। সে গোপালগঞ্জ কোটালিপাড়া উপজেলায় সুথা গ্রামের সঞ্জিত ও রত্না হালদার দম্পতি সন্তান। 

কাকা বিধান হাওলাদার বলেন, দুই বছর আগে পল্লব নার্সিং ডিপ্লোমা ভর্তি হয়েছিল। সকালে কলেজ কর্তৃপক্ষ ও পুলিশের মাধ্যমে খবর পাই সে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। 

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আ. খালেক জানান, তরুণের মরদেহ মদিনা টাওয়ারের ষষ্ঠ তলার সিঁড়ির রেলিংয়ের সঙ্গে রশিতে ঝুলছিল। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য বুধবার সকালে ঢামেক মর্গে পাঠানো  হয়েছে। 

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই তরুণ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।

একাত্তর/এসি
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের জরুরি ওয়েটিং রুমের পাশ থেকে প্রায় চার ঘণ্টার ব্যবধানে অজ্ঞাত এক নারী ও এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের কারো নাম-পরিচয় জানা যায়নি।...
অধ্যাপক ডা. আসাদুর রহমানকে দেখার পর ডা. বিটু বলেন, চিকিৎসকদের ওপর এ ধরনের বর্বর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে আনুমানিক ১৫ বছর বয়সী এক কিশোরীর মরদেহ ফেলে রেখে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্প্রতি সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হওয়ায় হাসপাতালটি পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
জীবনযাত্রার চরম ব্যয়বৃদ্ধিকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে ফ্রান্সে ছড়িয়ে পড়া অভূতপূর্ব বিক্ষোভ, সহিংসতা ও লুটপাটের দায় সরাসরি অভিবাসীদের ওপর চাপিয়ে ফের চরম বিতর্কিত মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের...
বর্তমান সরকার দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সব মানুষকে সাথে নিয়ে এক ইস্পাতকঠিন জাতীয় ঐক্য গড়ে তুলতে চায় বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে, সরকার যখন সবাইকে সাথে নিয়ে...
আগামী ২৬ অক্টোবর সরকারি সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পূর্ব এশিয়ার এই পরাশক্তির সাথে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও বিনিয়োগের সুদৃঢ় সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নিতেই প্রধানমন্ত্রীর...
হাড় ক্ষয়জনিত জটিল রোগ অস্টিওপোরোসিস প্রতিরোধ ও চিকিৎসার সুফল সারা দেশের মানুষের কাছে পৌঁছে দিতে ৬৪ জেলায় সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর