সাংবাদিক মন্টুর বিরুদ্ধে মামলায় ডিআরইউ'র প্রতিবাদ

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৩৯ পিএম

ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) স্থায়ী সদস্য ও দৈনিক আজকালের খবর প্রত্রিকার সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলাম মন্টুর বিরুদ্ধে মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ডিআরইউ।

বুধবার এক বিবৃতিতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ এবং সাধারণ সম্পাদক মহি উদ্দিন সাইফুল ইসলাম মন্টুর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রনোদিত, মিথ্যা মামলা দায়ের করে হয়রানির ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

মিরপুর বিআরটিএ’র হিসাবরক্ষক খান মোহাম্মদ রুহুল আমিনের অনিয়ম দুর্নীতি নিয়ে দৈনিক আজকালের খবরে সংবাদ প্রকাশের পর পত্রিকার সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলাম মন্টুর বিরুদ্ধে মামলা করা হয়। 

গত বছরের ৩ সেপ্টেম্বর আজকালের খবরে ‘মিরপুর বিআরটিএ’র হিসাবরক্ষক খান মোহাম্মদ রুহুল আমিন শত কোটি টাকার মালিক’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়। পরে গত ৩ ডিসেম্বর এই সংবাদের প্রতিবাদও ছাপা হয়। কিন্তু এরপরেও খান মোহাম্মদ রুহুল আমিন আদালতে একটি মানহানি মামলা দায়ের করেন। 

ডিআরইউ নেতৃবৃন্দ অবিলম্বে এই মামলা তুলে নেয়ার আহবান জানিয়ে বলেন, এই মামলার মাধ্যমে স্বাধীন গণমাধ্যমের কন্ঠরোধের চেষ্টা করা হচ্ছে। অনিয়ম-দুর্নীতির চিত্র তুলে ধরাই অনুসন্ধানী সাংবাদিকদের কাজ। তথ্যবহুল সংবাদ প্রকাশের পর একজন দুর্নীতিগ্রস্থ কর্মকর্তার এমন হয়রানিমূলক মামলা, অনুসন্ধানী সাংবাদিকতায় বাধা সৃষ্টির অপচেষ্টা মাত্র। 

রুহুল আমিনের অনিয়ম দুর্নীতি নিয়ে তার বিরুদ্ধে এর আগে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে। দুর্নীতি দমন কমিশনে দায়েরকৃত অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করেন গণমাধ্যমকর্মীরা।

এআর
বিএনপি সরকার বাকস্বাধীনতা হরণে বিশ্বাসী নয় উল্লেখ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন বলেছেন, বাকস্বাধীনতা দমন করে কোনো সরকারই দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকতে পারে না। তিনি বলেন, প্রধানমন্ত্রী...
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্যদের জন্য জ্বালানি তেল সরবরাহের ঘোষণা দিয়েছেন রমনা পেট্রোল পাম্পের মালিক ও বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. নাজমুল হক।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য এবং তাদের সন্তানদের মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশের লক্ষ্যে গঠিত হয়েছে ‘ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিবেটিং ক্লাব’।
ঢাকায় কর্মরত পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর