রাজধানী জুড়ে সুলভে মাছ বিক্রি কার্যক্রম

আপডেট : ১৩ মার্চ ২০২৪, ০৯:১০ পিএম

রমজান মাসে বাজারে মাছের সরবরাহ বাড়িয়ে মাছের মূল্য ক্রেতাদের নিকট সহনীয় পর্যায়ে রাখা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আবদুর রহমান। 

রোববার প্রাণিসম্পদ অধিদপ্তর প্রাঙ্গনে পবিত্র রমজান মাসে ঢাকা মহানগরের নির্ধারিত স্থানে সুলভ মূল্যে মাছ বিক্রয় কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে মন্ত্রী এ কথা বলেন।

মৎস্য অধিদপ্তরের তত্ত্ববধানে প্রথমবারের মতো আসন্ন রমজান মাসে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪টি ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪টি নির্ধারিত স্থানে মাছ বিক্রয়ের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে মন্ত্রী জানান। 

এসব নির্ধারিত স্থানসমূহ হলো-

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন: ১. বঙ্গবন্ধু চত্বর, খামারবাড়ি, ফার্মগেট; ২. মিরপুর-১ (ঈদগাহ মাঠ); ৩. সেগুন বাগিচা বাজার; ও ৪. মেরুল বাড্ডা বাজার; এবং

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন: ১. মুগদাপাড়া (মদিনাবাগ বাজার); ২. যাত্রাবাড়ী (দয়াল ভরসা মার্কেট); ৩. মতিঝিল (বাংলাদেশ ব্যাংকের দক্ষিণ-পূর্ব কর্ণার) ও ৪. পলাশী মোড়-এ এই কর্মসূচি পরিচালিত হবে।

মন্ত্রী আরও জানান প্রতিদিন বেলা ১০.০০ ঘটিকা হতে বিকাল ৩.০০ ঘটিকা পর্যন্ত মাছ বিক্রয় কার্যক্রম চলমান থাকবে। রমজান মাসের ১৫ দিন পর্যন্ত প্রতিদিন প্রতিটি স্পটে আপাতত  রুই- ১০০ কেজি, তেলাপিয়া-১০০ কেজি, পাঙ্গাস- ৭৫ কেজি, পাবদা-২৫ কেজি মাছ বিক্রি করা হবে। একজন ব্যক্তি সর্বোচ্চ ২ কেজি মাছ ক্রয় করতে পারবেন। তবে চাহিদার নিরিখে মাছ বিক্রির পরিমাণ পরবর্তীতে বাড়ানো হবে।

 রুই ও পাঙ্গাসের ওজন হবে ১-১.৫ কেজি, তেলাপিয়া প্রায় ৩০০ গ্রাম ও পাবদা ২০ টিতে কেজি।

প্রতি কেজি মাছের বিক্রয়মূল্য-

রুই-২৪০ টাকা, পাঙ্গাস- ১৩০ টাকা, তেলাপিয়া-১৩০, পাবদা-৩৩০ টাকা

মন্ত্রী বলেন, বাজারে মাছের মূল্য বেশি। আবার চাষিরা তাদের মাছের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হয়। চাষির পুকুর থেকে ভোক্তার টেবিল পর্যন্ত পৌঁছাতে অনেক মধ্যস্বত্বভোগী কাজ করেন এবং অনেকে অসাধু পন্থায় মাছের মূল্য বাড়িয়ে দেন। এসব মধ্যস্বত্বভোগী ও মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, জনগণের কষ্ট লাঘবে বর্তমান সরকার সবসময় সচেষ্ট। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের মূল্য স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব ধরনের কার্যক্রম অব্যাহত রাখার জন্য প্রতিটি মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন। সরকারের বিভিন্নমুখী পদক্ষেপের ফলে ইতোমধ্যে আমরা ভোগ্যপণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিকে অনেকাংশে সংযত করতে পেরেছি। আসন্ন রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য যাতে সহনীয় থাকে সে লক্ষ্যে আমাদের আজকেই এই পদক্ষেপ। আশা করি পবিত্র রমজান মাসে আমাদের এই পদক্ষেপ বাজারে মাছের মূল্য সহনীয় রাখতে সহায়ক ভূমিকা রাখবে। 

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাং সেলিম উদ্দিন, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মোঃ আলমগীর এসময় উপস্থিত ছিলেন।

এআর
পবিত্র রমজান উপলক্ষ্যে রাজধানীর মোহাম্মদপুরকে চাঁদাবাজি, মাদক ও ছিনতাইমুক্ত করতে বিশেষ অভিযানে নেমেছে পুলিশ ও কাউন্টার টেরোরিজম ইউনিট। 
রমজান মাসে দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ঢাকা মহানগরীর সব সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।
রমজানে কম দামে নিম্ন আয়ের মানুষের আমিষের চাহিদা পূরণে প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে ঢাকায় চলছে দুধ, ডিম ও মাংস বিক্রি কার্যক্রম।
রমজান উপলক্ষ্যে নতুন সময়সূচি ঘোষণা করেছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট লিমিটেড (ডিএমটিসিএল)। এছাড়া ইফতারের সময় মেট্রোরেল স্টেশনের প্ল্যাটফর্ম ও ট্রেনে জনপ্রতি ২৫০ মিলিলিটার...
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের সেই মহাকাব্যিক লড়াইয়ে অতিরিক্ত সময়ের দ্বিতীয় অর্ধে ১০ জনের দল নিয়ে শেষ পর্যন্ত ভেঙে পড়েছিল আর্জেন্টিনার প্রতিরোধ। ১০৬ মিনিটে ফেরান তোরেসের এক নিখুঁত লক্ষ্যভেদে ২০২৬...
গণতন্ত্র রক্ষায় এবং জুলাই সনদকে বাস্তবরূপ দিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐক্য থাকা জরুরি বলে মনে করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
স্পেনের কাছে অতিরিক্ত সময়ের লড়াইয়ে ১-০ গোলে বিশ্বমঞ্চের শিরোপা হারানোর পর মেটলাইফ স্টেডিয়ামের ঘাসে বসে লিওনেল মেসির সেই অঝোর ধারায় কান্না, পুরো আর্জেন্টিনার হৃদয়কে দুমড়ে-মুচড়ে দিয়েছে। তবে, হারের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর