রোজায় মেট্রোরেলের নতুন সূচি, নেয়া যাবে পানি

আপডেট : ০২ মার্চ ২০২৫, ১০:৪৬ এএম

রমজান উপলক্ষ্যে নতুন সময়সূচি ঘোষণা করেছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট লিমিটেড (ডিএমটিসিএল)। এছাড়া ইফতারের সময় মেট্রোরেল স্টেশনের প্ল্যাটফর্ম ও ট্রেনে জনপ্রতি ২৫০ মিলিলিটার পানি নেয়া যাবে। তবে ট্রেনে অন্য কোনো খাবার বহন করা যাবে না।

শনিবার (১ মার্চ) মেট্রোরেল কর্তৃপক্ষ রমজান মাস উপলক্ষ্যে মেট্রোরেল চলাচলের সময়সূচি ঘোষণা করেছে। সেখানেই পানি বহনের বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোজার মাসে ইফতারের জন্য ছোট পানির বোতল বহন করতে পারলেও পানি যেন পড়ে না যায় সেই বিষয়ে যাত্রীদের সতর্কতা অবলম্বন করতে হবে। ব্যবহৃত পানির বোতল প্লাটফর্ম, কনকোর্স কিংবা প্রবেশ ও বাইর হওয়ার গেইটে থাকা ডাস্টবিনে ফেলতে হবে।

রমজান মাস উপলক্ষ্যে যে সময়সূচি ঘোষণা করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ তাতে শুক্র ও শনিবার এবং অন্যান্য সরকারি ছুটির দিনের সময়সূচি অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়েছে।

নতুন সময়সূচি অনুসারে, উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত সকাল ৭টা ১০ মিনিট থেকে ৭টা ৩০ মিনিট পর্যন্ত ট্রেন চলবে ১০ মিনিটের ব্যবধানে। ৭টা ৩১ মিনিট থেকে ৬টা ৫০ মিনিট পর্যন্ত ৮ মিনিট ব্যবধানে ট্রেন চলবে। এরপর ৬টা ৫১ মিনিট থেকে রাত ৯টা পর্যন্ত ট্রেন আবার ১০ মিনিটের ব্যবধানে চলবে।

দিনের প্রথম মেট্রোরেল উত্তরা উত্তর স্টেশন থেকে সকাল ৭টা ১০ মিনিটে ছাড়বে এবং রাতে সর্বশেষ ট্রেন ছেড়ে যাবে রাত ৯টায়।

অন্যদিকে মতিঝিল থেকে উত্তরা উত্তর পর্যন্ত সকাল ৭টা ৩০ মিনিট থেকে ৮টা পর্যন্ত ১০ মিনিট ব্যবধানে। সকাল ৮টা ১ মিনিট থেকে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট পর্যন্ত ট্রেন চলবে ৮ মিনিট ব্যবধানে।  

মতিঝিল থেকে সকালে প্রথম ট্রেন ছাড়বে ৭টা ৩০ মিনিটে। রাতে সর্বশেষ ট্রেন ছেড়ে যাবে ৯টা ৪০ মিনিটে।

একাত্তর/আরএ
মেট্রোরেলে যাতায়াতের ক্ষেত্রে সিনিয়র সিটিজেন (বয়োজ্যেষ্ঠ নাগরিক) এবং প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন যাত্রীদের জন্য একক যাত্রা টিকিটে ২৫ শতাংশ বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট...
মেট্রোরেলে যাতায়াতের ক্ষেত্রে সিনিয়র সিটিজেন (বয়োজ্যেষ্ঠ নাগরিক) এবং প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন যাত্রীদের জন্য একক যাত্রা টিকিটে ২৫ শতাংশ বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট...
ঈদের ছুটিতে কবে কবে মেট্রোরেল চলাচল করবে আর কবে বন্ধ থাকবে, সে নিয়ে সময়সূচি দিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা সাতদিনের সরকারি ছুটি শুরু হয়েছে মঙ্গলবার (১৭ মার্চ) থেকে।
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর