ভাষাসৈনিক ও প্রবীণ আইনজীবী গোলাম আরিফ টিপু মারা গেছেন

আপডেট : ১৫ মার্চ ২০২৪, ০১:৪৫ পিএম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর প্রবীণ আইনজীবী ও ভাষাসৈনিক অ্যাডভোকেট গোলাম আরিফ টিপু মারা গেছেন। 

শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানান মেয়ে ডানা নাজলী।

তিনি জানান, মঙ্গলবার বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন। মৃত্যু হয় শ্বাসকষ্টজনিত কারণে। হাসপাতাল থেকে গোলাম আরিফ টিপুর মরদেহ নেয়া হবে নিউ বেইলি রোডে মিনিস্টার্স অ্যাপার্টমেন্টের বাসায়। 

এদিকে ভাষাসৈনিক ও একুশে পদক পাওয়া প্রখ্যাত আইনজীবী গোলাম আরিফ টিপুর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

গোলাম আরিফ টিপুর জন্ম ১৯৩১ সালের ২৮ আগস্ট চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কমলাকান্তপুর গ্রামে। ১৯৪৮ সালে মাধ্যমিক পাস করার পর রাজশাহী কলেজ থেকে ১৯৫০ সালে উচ্চ মাধ্যমিক পাস করেন তিনি। একই কলেজ থেকে আইন বিষয়ে স্নাতক শেষ করার পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। 

১৯৫৪ থেকে ১৯৫৬ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি আইনজীবী, বীর মুক্তিযোদ্ধা ও ভাষা আন্দোলন কর্মী ছিলেন। ১৯৫২ সালে রাজশাহীতে বাংলা ভাষা আন্দোলন মূলত তার নেতৃত্বে সংগঠিত হয়। তিনি রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের রাজশাহী অঞ্চলের যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।

ভাষা আন্দোলনে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ২০১৯ সালে একুশে পদকে ভূষিত করে। ১৯৫৪ সালে ছাত্র ইউনিয়নের দ্বিতীয় সম্মলনে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হয়েছিলেন টিপু। ওই কমিটির সভাপতি ছিলেন ভাষাসৈনিক আব্দুল মতিন। রাজশাহীর ভাষা আন্দোলনে তার ছিল অনবদ্য ভূমিকা। হয়েছিলেন সর্বদলীয় ছাত্র সংগ্রাম কমিটির যুগ্ম আহবায়ক।

একাত্তর/এসি
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর