প্রতিদিনের বাজার তদারকির সুফল পড়তে শুরু করেছে সবজি ও নিত্যপণ্যের বাজারে। সরকার কর্তৃক ২৯টি পণ্যের দাম নির্ধারণ করে দেওয়ার পরে যারা সেই নিয়ম মানছেন না তাদের জরিমানার মুখোমুখি গতে হচ্ছে। ক্রেতাদের মধ্যে নেমে এসেছে স্বস্তি।
বিক্রেতারা বলছেন, গত এক সপ্তাহে পিয়াজ, নানা পদের ডাল, মাংসের বাজার সহনীয় হতে শুরু করেছে। এতে করে তাদের পুরোনো পণ্য কম দামে হলেও বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। আর কর্তৃপক্ষ বলছে, তাদের অভিযান চলবে এবং
১৯ মার্চ ২০২৪ তারিখ জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক ঢাকা মহানগরসহ দেশের সকল বিভাগ ও জেলা পর্যায়ে বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।এদিকে ঢাকা মহানগরীতে অধিদপ্তরের ৫টি টিম বাজার তদারকি করে।
এছাড়াও অন্যান্য বিভাগীয় শহরসহ দেশের সর্বমোট ৫০টি জেলায় একযোগে এ তদারকি কার্যক্রম পরিচালিত হয়। এইদিন সারাদেশে ৫৪টি টিম কর্তৃক বাজার তদারকির মাধ্যমে ১১৩টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৯,২৫,৫০০ টাকা জরিমানা করা হয়।
বুধবার শ্যাওড়াপাড়া বাজারে দেখা যায় পেঁয়াজ ৩০ টাকা কমে এসেছে, ডিম হালিতে কমেছে ১৫ টাকার বেশি। এলাকার মুদির দোকানিরা বলছেন, আগে কেনা বেশি দামি পেঁয়াজ কম দামে দিতে বাধ্য হচ্ছেন তারা। তবে, এতে তাদের ক্ষতির মুখোমুখি পড়তে হলেও ক্রেতারা খুশি ও বেশি পণ্য কিনছেন বলেও মত দেন তারা।
গত সপ্তাহে হঠাৎই পুরো দেশে কমতে শুরু করেছে সব ধরনের সবজির দাম। যে সবজি ভরা মৌমুমে কম দামে পাওয়ার জন্য হাহাকার তৈরি হয়েছিলো সেসব সবজি এখন হাতের নাগালে।
আর ঢাকার বাইরেও বিভিন্ন জেলায় সবজির দাম কমেছে উল্লেখযোগ্যভাবে। উত্তরাঞ্চলসহ, যশোর মাগুরা ও বরিশালের বেশ কয়েকটি জেলায় ক্রেতাদের মধ্যে সন্তুষ্টি দেখা গেছে।
বুধবার সকালে শহরের নিউ মার্কেট কাঁচাবাজার ঘুরে জানা যায়, গত দুইদিন আগেও পেঁয়াজ বিক্রি হয়েছে ৮০-৯০ টাকা কেজি। তবে হঠাৎ গতকাল থেকে কমতে শুরু করে পেঁয়াজের ঝাঁঝ। এখন পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫৫-৬০ টাকা কেজি দরে।
এরমধ্যে মাঝরাতেও রাজধানীর কারওয়ানবাজারে অভিযান চালায় ভোক্তা অধিদফতরের একটি দল। এতে নেতৃত্ব দেন ভোক্তা অধিদদপ্তরের উপ-পরিচালক বিকাশ চন্দ্র দাস। সঙ্গে ছিলেন আইনশৃঙ্খলা বাহিনীও। অভিযানের সময় কোনো দোকানেই মূল্য তালিকা আর রশিদ পায়নি ভোক্তা অধিদপ্তর।
এমন অসংখ্য অনিয়ম পাওয়া গেলেও অভিযান শেষে কারও বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেখা যায়নি। এ সময় শুধু সতর্ক করা হয় পাইকারি বিক্রেতাদের।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেন, আমি আগেও বলেছি বাজার মনিটরিংয়ের প্রভাব অবশ্যই বাজারে পড়বে। ব্যাপারটা তাৎক্ষণিক না হলেও পড়তে বাধ্য। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। প্রতিনিয়ত বাজারে যেনো মূল্যতালিকা থাকে, বাজারে যেন নির্ধারণ করে দেয়া মূল্য অনুযায়ী ক্রেতারা কিনতে পারেন সেসব নিয়ে কাজ চলছে।
এদিকে, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ শ্রমিক লীগ এবং কৃষক লীগের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে ২৯টি পণ্যের মূল্য নির্ধারণ নিয়ে কথা বলেছেন।
তিনি বলেন, সরকারের বেঁধে দেয়া কিছু পণ্যের দাম এরিমধ্যে কমেছে। অন্যান্য পণ্যের দামও মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে সরকারের চেষ্টার কমতি নেই। অপেক্ষা করুন। চেষ্টাতে ফল মিলবে।
