রাজধানীর যাত্রাবাড়ীতে গাড়ি চাপায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
রোববার রাতে মেয়র হানিফ ফ্লাইওভারের উপরে একাধিক গাড়ির চাপায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে তার পরিচয় না জানা গেলেও ধারণা করা হচ্ছে বয়স ৪০ এর আশপাশে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, উদ্ধারের সময় নারীর পড়নে ছিলো কালো প্যান্ট ও কালো শার্ট। তিনি ভবঘুরে প্রকৃতির ছিলেন।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল খালেক জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আকাশ হত্যায় গিয়ার হৃদয়সহ গ্রেপ্তার আট