রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত দুই

আপডেট : ২৬ মার্চ ২০২৪, ১০:৫৪ এএম

রাজধানীর চকবাজার ও শ্যামপুরের পোস্তগোলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।

সোমবার রাতে এ দুটো দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মো. সেলিম (৪৮) ও শফিউদ্দিন (৬৭)।

নিহত সেলিমের ভাই মো. ওয়াসিম জানান, তার ভাই শ্যামপুর মডেল স্কুলের পাশে একটি ফার্মার ফ্যাক্টরির ইঞ্জিনিয়ারিং সেকশনের সুপারভাইজার ছিলেন। কাজ শেষে মোটরসাইকেলে বাসায় ফেরার সময় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সেলিম মানিকগঞ্জ সচিবালয় উপজেলার নয়াবাড়ি গ্রামের হায়াত আলীর ছেলে। তিনি পরিবার নিয়ে পোস্তগোলায় থাকতেন। তিনি এক ছেলে ও মেয়ের জনক ছিলেন।

অপরদিকে, চকবাজারে নিরব হোটেলের সামনে দুই ট্রাকের মাঝে চাপা পড়ে গুরুতর আহত হন শফিউদ্দিন (৬৭)। তিনি নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়েছিলেন।

তাকেও গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শফিউদ্দিন চকবাজারের নাজিমউদ্দীন রোডের স্থানীয় বাসিন্দা। তার বাবার নাম ইউসুফ। তিনি দুই ছেলের জনক।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ দুটো ঢামেক মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

একাত্তর/আরএ
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
সরকার আন্তরিক হলে ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর