শনিবার ১২ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

আপডেট : ২৬ এপ্রিল ২০২৪, ০৬:২৫ পিএম

পাইপলাইনের জরুরি কাজের জন্য শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় ১২ ঘণ্টা গ্যাস সরবারহ বন্ধ থাকবে।

শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস।

তিতাস জানায়, শনিবার সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত রাজধানীর শনির আখড়া, বড়ইতলা, ছাপড়া মসজিদ, দনিয়া, জুরাইন, ধোলাইরপাড় ও কদমতলী এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস আরও জানায়, এছাড়া ওই সময়ে আশেপাশের এলাকায় গ্যাসের চাপ অল্প থাকতে পারে।

গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ। 

একাত্তর/এসি
ঢাকা মহানগরীতে গত কয়েকদিন ধরেই গ্যাসের স্বল্পচাপ রয়েছে। উপরন্তু পাওয়া যাচ্ছে না গ্যাস সিলিন্ডারও। এতে চরম ভোগান্তি পোহাচ্ছেন নগরবাসী। এর মধ্যেই আবার নতুন করে এক সমস্যার কথা জানিয়েছে তিতাস। 
রাজধানীর মিরপুরের ১৪ নম্বর প্রিন্স বাজারের কাছের সড়‌কে নবনির্মিত গ্যাস পাইপলাইনের টাই-ইন কার্যক্রম সম্পন্ন করা হবে।
গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন কাজের জন্য বৃহস্পতিবার রাজধানীর কিছু এলাকায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
গ্যাসের পাইপলাইনের কাজের জন্য রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়ায় কূটনৈতিক তথ্য আদান-প্রদানে মারাত্মক ঘাটতি থাকার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক...
বিতর্ক ও সমালোচনার জেরে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে ইশরাক হোসেন বলেছেন, দল তাঁকে পদত্যাগ করতে বলেনি, বরং তিনি নিজে থেকেই এই সিদ্ধান্ত নিয়েছেন। একটি...
ধর্ম, বর্ণ ও জাতিগত পরিচয় নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার, পূর্ণ ধর্মীয় স্বাধীনতা এবং সার্বিক নিরাপত্তা সুনিশ্চিত করাই প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মূল লক্ষ্য বলে...
নানা নাটকীয়তা ও গুঞ্জনের অবসান ঘটিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে পৌঁছেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর