সীমানা পিলারের ভেতরেই চলছে বালু ব্যবসায়ীদের দৌরাত্ম্য

আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ০১:৫৭ পিএম

বুড়িগঙ্গা ও তুরাগ নদীর চারপাশে সীমানা পিলার দেয়ার পরও বিভিন্ন জায়গা ভরাট করা হচ্ছে। সীমানা পিলারে ভেতরেই বালু ব্যবসায়ীদের দৌরত্ম্য চলছে। ওয়াকওয়ে নির্মাণ করা হলেও তার সুফল পাচ্ছে না নগরবাসী। 

বিআইডব্লিউটিএর চেয়ারম্যান জানান, প্রকল্পটির কাজ শেষ হলে জটিলতা কাটবে। 

অবৈধ দখল উচ্ছেদের পর নদীর চারপাশে বসানো হচ্ছে সীমানা পিলার। চলছে ১০৪ কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণ কাজ। তৈরী হচ্ছে জেটিসহ নানা রকম স্থাপনা। বিনোদন পার্কও করা হয়েছে চারটি। এতোকিছুর পরও চলছে দখল আর ভরাটের দৌরাত্ম্য। 

বুড়িগঙ্গা ও তুরাগ পাড়ে দেখা যাবে সারি সারি ড্রেজার মেশিন। বাল্কহেড থেকে বালু তুলে রাখা হচ্ছে নদীর সীমানা পিলারের ভেতর। বালু মহাল ছাড়াও সীমানার ভেতরে আছে ছোটবড় নানা স্থাপনা। প্রায় ১২শ কোটি টাকা ব্যয় করেও রক্ষা হচ্ছে না নদী। 

দখলরোধে সীমানা ধরে ওয়াকওয়ে নির্মাণ করলেও সুবিধা পাচ্ছে না মানুষ। দিনের বেলা মানুষ চলাচল করলেও বিদ্যুত না থাকায় সন্ধ্যার পর নিয়মিত ঘটছে ছিনতায়ের ঘটনা।

জনগনকে সতর্ক করে সাইনবোর্ড লাগিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রকল্প পরিচালক বলছেন, মানুষের চলাচল সুবিধায় বিদ্যুৎ সংযোগ দেয়া হবে। সেই সাথে ওয়াকওয়ে ব্যবহার ও নিরাপত্তার বিষয়ে একটি নীতিমালাও করা হচ্ছে।

সীমানা পিলারসহ নদীর পাড় ঘীরে সৌন্দর্য বাড়ানোর কাজ চলছে। তবে নদী দখলমুক্ত রাখা যাবে কিনা তা নিয়ে শংঙ্কা জানালেন সংশ্লিষ্টরা। 

 

এআর
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানীর তুরাগে একটি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
রাজধানীর তুরাগের কামারপাড়া বামনারটেক এলাকায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ রিয়া আক্তার (২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে দীর্ঘদিন ধরে সক্রিয় দালাল চক্রের বিরুদ্ধে নানা অভিযোগ ছিলো রোগী ও স্বজনদের। চিকিৎসার নামে অতিরিক্ত টাকা আদায় এবং বেসরকারি হাসপাতালে পাঠিয়ে কমিশন নেওয়ার অভিযোগও...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর