রাজধানীর খিলগাঁওয়ের পূর্ব গোড়ানে চারতলার ছাদ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল দশটার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত মো. পারভেজ (৩৩) নোয়াখালী জেলার লক্ষ্মীপুর উপজেলার আটিয়া তলী গ্রামের নির্মাণ শ্রমিক হাবিবুর রহমানের ছেলে। এক ভাই ও বোনের মধ্যে সে ছিলো ছোট।
পারভেজ রাইড শেয়ারিং (পাঠাও) চালক ছিলেন।
নিহতের বাবা জানান, পূর্ব গোড়ান চারতালার ছাদের এক পাশের একটি টিনসেট রুমে ভাড়া থাকতেন পারভেজ। বৃহস্পতিবার রাতে বৃষ্টির সময় টিন বেয়ে ঘরে পানি ঢোকায় তিনি চালের উপরে উঠে তা ঠিক করতে যান। এসময় অসাবধানতাবশত উপর থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন পারভেজ।
গুরুতর অবস্থায় পারভেজকে উদ্ধার করে স্থানীয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
তিউনিসিয়ায় নৌকাডুবিতে নিহত আট বাংলাদেশির মরদেহ হস্তান্তর