ঝিনাইদহ-১ উপনির্বাচনে বাধা নেই

আপডেট : ০৮ মে ২০২৪, ০৪:৩২ পিএম

ঝিনাইদহ ১ আসনের উপনির্বাচন  স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছে আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে আসনটিতে উপনির্বাচন হতে বাধা নেই। বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের চেম্বার আদালত এ আদেশ দিয়েছেন।

এর আগে সোমবার আসনটিতে উপনির্বাচন স্থগিত ঘোষণা করে হাইকোর্ট। আগামী পাঁচ জুন সেখানে ভোটগ্রহণ করার কথা।

ভোটের তফসিল অনুযায়ী মঙ্গলবার ছিলো মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। কিন্তু হাইকোর্ট স্থগিতাদেশ দেয়ায় সেখানে মনোনয়নপত্র জমা দিতে পারেননি বেশিরভাগ প্রার্থী।

শৈলকুপা উপজেলা নিয়ে গঠিত ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই গত ১৬ মার্চ ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা মারা যান।

এদিকে ভোটের তফসিলের মধ্যে ঝিনাইদহ-১ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয়েছে মো. নায়েব আলী জোয়ারদার‌কে। তিনি জেলা আওয়ামী লীগের সদস্য ও শৈলকুপা উপজেলার সাবেক চেয়ারম্যান।

গত জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শৈলকুপা থেকে টানা পঞ্চমবারের মতো বিজয়ী হন প্রয়াত আব্দুল হাই। এরপর নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে।

কিন্তু গত পহেলা ফেব্রুয়ারি এক ইলেকশন পিটিশনের শুনানি শেষে ইসির গেজেট স্থগিত করেন হাইকোর্ট। ওই পিটিশনে, ভোটগ্রহণ ও গণনায় অনিয়ম ও কারচুপির অভিযোগ আনেন পরাজিত স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলাল।

মঙ্গলবার উপনির্বাচন স্থগিতের আদেশের বিষয়ে আদালতে আইনজীবী সৈয়দ মামুন মাহবুব বলেন, সাত জানুয়ারির নির্বাচনে ঝিনাইদহ-১ আসনে রিটার্নিং কর্মকর্তার দেওয়া একটি শিটে ৪৯ শতাংশ ভোট গ্রহণের কথা বলা হয়েছে। এতে দেখা যায়, জেলা আওয়ামী লীগের সহসভাপতি স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলাল সর্বোচ্চ ভোট পেয়েছেন। কিন্তু পরে নৌকার প্রার্থী আব্দুল হাইকে বিজয়ী ঘোষণা করা হয়।

তিনি বলেন, গত পহেলা ফেব্রুয়ারি হাইকোর্ট বিবাদীদের নোটিশ ইস্যু করে গেজেট স্থগিত করেন। পরে অবশ্য আপিল বিভাগ গেজেট স্থগিতের আদেশ স্থগিত করেন। এরমধ্যে আব্দুল হাই ইন্তেকাল করেন। এখন নিয়ম হচ্ছে বিজয়ী প্রার্থী মারা গেলে আবেদনকারীকে বিজয়ী ঘোষণা করা। সেটা না করে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে।

আরবি
ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা পরবর্তী সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দুই আসামির দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। 
সরকারের অবস্থানের সঙ্গে মতপার্থক্যের কথা উল্লেখ করে সাতজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল একযোগে পদত্যাগ করেছেন।
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার আলোচিত মামলাটির ডেথ রেফারেন্স ও জেল আপিল শুনানির জন্য পেপারবুক প্রস্তুত করা হয়েছে। এর ফলে যেকোনো দিন হাইকোর্টের বিশেষ বেঞ্চে এ মামলার চূড়ান্ত...
জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর