শৈলকুপায় আওয়ামী লীগের প্রার্থী নায়েব আলী

আপডেট : ০৪ মে ২০২৪, ১০:৩০ পিএম

ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হয়েছেন মো. নায়েব আলী জোয়ারদার‌। তিনি জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান।

শনিবার গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ খবর জানান।

এর আগে সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শুরু হয়।

ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই গত ১৬ মার্চ ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন মারা যান। তার মৃত্যুতে আসনটি শূন্য হয়।

এ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী পাঁচ জুন। আসনটিতে মনোনয়ন পেতে দলের ২১ জন নেতা মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন।

মো. নায়েব আলী জোয়ারদার‌ একজন বীর মুক্তিযোদ্ধা। শুরুতে শৈলকুপায় ছাত্রলীগের রাজনীতির জড়িত ছিলেন নায়েব আলী। পরে যুবলীগ এবং এরপর আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হন। 

উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক থাকার সময়ে দুর্ধস্বর ইউনিয়নের একাধিকবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নায়েব আলী। পরে দলীয় মনোনয়ন পেয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন তিনি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি দলের হয়ে মনোনয়ন চান। কিন্তু বর্ষীয়ান নেতা ও দলের সভাপতি আব্দুল হাই থাকায় তা আর হয়ে ওঠেনি। 

এদিকে আবদুল হাইয়ের মৃত্যুর পর অনুসারীরা তার স্ত্রী সেলিনা পারভিনকে মনোনয়ন দেয়ার দাবিও তোলেন। সেই সঙ্গে জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি শফিকুল ইসলাম অপু, সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু ও সহ-সভাপতি পরাজিত প্রার্থী নজরুল ইসলাম দুলালও চেয়েছিলেন দলের মনোনয়ন।

আগামী পাঁচ জুন এই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র রিটার্নিং অফিসারের কার্যালয়ে দাখিলের শেষ সময় সাত মে।  মনোনয়নপত্র বাছাই ৯ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৬ মে। ১৭ মে প্রতীক বরাদ্দ দেয়া হবে। পাঁচ জুন ব্যালটের মাধ্যমে এ উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ আসন থেকে নৌকা প্রতীকে বিপুল ভোটে জয়ী হন আব্দুল হাই। সাত জানুয়ারি নির্বাচনে তিনি পান ৯৫ হাজার ৬৭৪ ভোট। 

একাত্তর/আরএ
ব্রাহ্মণবাড়িয়া ও ঝিনাইদহে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রসহ তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।  সোমবার (২৯ জুন) সকালে এই দুর্ঘটনাগুলো ঘটে। 
একই আবহে ঝিনাইদহের কালীগঞ্জে আয়োজিত ব্রাজিল-আর্জেন্টিনা প্রীতি ফুটবল ম্যাচও শেষ হয়েছে গোলশূন্য সমতায়। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের সমর্থকদের উপস্থিতিতে জমে ওঠা ম্যাচে কেউই জয়ের স্বাদ পায়নি। 
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ছাত্রদল নয়, বরং জামায়াত-শিবিরের ক্যাডাররা ডিম নিক্ষেপ ও হামলা করেছে বলে অভিযোগ তুলেছেন বিএনপি নেতা ও গণঅধিকার পরিষদের সাবেক...
বাংলাদেশের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন বলেই অনেক মামলায় রাষ্ট্রপক্ষ হেরে যায় বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর