কলাবাগানে পানি সংকটেও গুনতে হচ্ছে বিল

আপডেট : ১১ মে ২০২৪, ০১:১৬ পিএম

পানির সংকটে দুর্ভোগ পোহাচ্ছেন কলাবাগান সেন্ট্রাল রোডের ফার্স্ট ড্রাইভের ১৫টি বাড়ির কয়েকশ' বাসিন্দা। তাদের অভিযোগ, বছরের এই সময়ে লাইনে একেবারেই পানি আসে না। পানি দিতে না পারলেও, বাড়ি প্রতি অন্তত ১৫ হাজার টাকা বিল আদায় করে আসছে ওয়াসা। ভুক্তভোগীদের দাবি, বারবার অভিযোগের পরও ওয়াসা কর্মকর্তাদের গড়িমসিতে পানি সঙ্কটের সমাধান হচ্ছে না। 

কলাবাগানের সেন্ট্রাল রোডের ফার্স্ট ড্রাইভ। এলাকাটিকে অভিজাত মনে করা হলেও গ্যাস ও পানির মতো নাগরিক সুবিধার বেলায় যেন অনেকটাই পিছিয়ে। যেমন গেলো এক মাসেরও বেশি সময় ধরে এখানকার কোনো বাড়িতেই ওয়াসার পানি মিলছে না। 

এলাকাবাসী বলছেন, দৈনন্দিন কাজের জন্য প্রতিদিন ওয়াসার গাড়ি থেকে হাজার হাজার টাকার পানি কিনে ভাড়াটিয়াদের নিয়ে কোনোরকমে নিয়ে টিকে আছেন তারা। পানি না পেলেও মাস শেষে মোটা অঙ্কের বিল দিয়ে যেতে হচ্ছে। 

বছরের এই সময়টায় এই এলাকায় ওয়াসার পানি আসে না জানিয়ে তারা বলছেন, বিষয়টি বারবার কর্তৃপক্ষকে জানিয়েও কোনো সমাধান হচ্ছে না। 

ওয়াসার মাঠ পর্যায়ের কর্মীরা সমস্যাটি দেখে গেলেও সমাধানের কোনো উদ্যোগ নেয়া হয় না।

এলাকাবাসী বলছেন, রেশনিং পদ্ধতিতে সম্প্রতি সপ্তাহে দু'দিন কিছুটা পানি দেয়া হচ্ছে যা দিয়ে পরিবার নিয়ে চলতে তাদের অনেক কষ্ট হচ্ছে। তাই পানি সমস্যার স্থায়ী সমাধান চান তারা।

আরবিএস
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
সরকার আন্তরিক হলে ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর