রাজধানীর ১৫ শতাংশ বাড়িতে এডিসের লার্ভা

আপডেট : ২৮ মে ২০২৪, ০৩:০১ পিএম

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকার ১৪ দশমিক ৩০ শতাংশ বাড়িতে ডেঙ্গু রোগের বাহক এডিস মশার লার্ভা পাওয়া গেছে।

দক্ষিণ সিটি (ডিএসসিসি) এলাকায় এমন লার্ভা পাওয়া গেছে প্রায় ১৪ দশমিক ৯৮ শতাংশ বাড়িতে। অর্থাৎ, রাজধানীর প্রায় ১৫ শতাংশ বাড়িতে এডিস মশার লার্ভা আছে।

ঢাকার দুই সিটি কর্পোরেশন ও স্বাস্থ্য অধিদপ্তর সম্প্রতি করা এক জরিপে এ তথ্য  উঠে এসেছে।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য  জানানো হয়। অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক দাউদ আদনান এই জরিপ উপস্থাপন করেন।

জরিপে দেখা গেছে, ঢাকার দুই সিটিতে এডিসের লার্ভা পাওয়া যাচ্ছে পানি জমে থাকা ঘর বা ভবনের মেঝে, প্লাস্টিকের ড্রাম বা প্লাস্টিকের নানা ধরনের পরিত্যক্ত পাত্রে। এর মধ্যে ডিএসসিসির ১৬ দশমিক ৩৯ শতাংশ এবং ডিএনসিসি এলাকার ১৪ দশমিক ৩০ শতাংশ পরিত্যক্ত পাত্রে মশার লার্ভা পাওয়া গেছে।

১৭ থেকে ২৬ এপ্রিল উভয় সিটিতে এ জরিপ হয়। দুই সিটির তিন হাজার ১৫২টি বাড়ি ঘুরে দেখেন জরিপকারীরা।

জরিপে জানানো হয়েছে, দুই সিটির ১৮টি ওয়ার্ড রয়েছে ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে। এছাড়া ৪২ দশমিক ৩৩ শতাংশে বহুতল ভবনে ডেঙ্গু মশার উপস্থিতি দেখা গেছে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ঝুঁকিতে থাকা ওয়ার্ডগুলো হলো– ১২, ১৩, ২০, ৩৬, ৩১, ৩২, ১৭ ও ৩৩নং ওয়ার্ড।

আর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ঝুঁকিপূর্ণ ওয়ার্ডগুলো হলো– ৪, ১৩, ৫২, ৫৪, ১৬, ৩, ৫, ১৫, ১৭ ও ২৩নং ওয়ার্ড।

দেশের ইতিহাসে ২০২৩ সালে সবচেয়ে বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ও মৃত্যুবরণ করেছেন। বছরের বিভিন্ন সময়ে ডেঙ্গু আক্রান্ত হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন। এর মধ্যে এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।

২০২২ সালে ডেঙ্গুতে দেশে ২৮১ জন মারা যান। ওই বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।

২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গু সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারাদেশে এডিস মশাবাহী এই রোগে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। সে বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিলো।

একাত্তর/আরএ
কলেরা হলেই দেরি না করে সময় মতো চিকিৎসা নেয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। 
ছুটির দিনে রাজধানীর উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) বিভিন্ন সড়ক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
ফিটনেসবিহীন যানবাহন এবং লাইসেন্সবিহীন বা অদক্ষ চালকদের বিরুদ্ধে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে সমন্বয় করে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের...
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর