ঢামেকে নবজাতক চুরির অভিযোগ

আপডেট : ০৪ জুন ২০২৪, ০৪:০২ পিএম

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) জন্ম নেওয়া জমজ দুটি শিশুর মধ্য থেকে একটি নবজাতক চুরির অভিযোগ পাওয়া গেছে। 

মঙ্গলবার দুপুর পৌনে একটার দিকে হাসপাতালাটি গাইনি ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নবজাতক চুরি হওয়া প্রসূতির নাম সুখি বেগম। তিনি কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলা শরিফুলের স্ত্রী। বর্তমানে তারা ধামরাইয়ের কালামপুর এলাকায় পরিবার নিয়ে থাকেন। 

দাদী হাসিনা বেগম জানান, দুপুরে এক নারী আমার ও শিশুটির বাবার কাছ থেকে সহযোগিতা করার জন্য একটি নবজাতক কোলে নিয়ে কিছু সময় রেখে দেয়। এক পর্যায়ে সবার চোখ ফাঁকি দিয়ে আনসারদের নিরাপত্তা বেস্টনি পার হয়ে পালিয়ে যায়। 

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, সকাল সাতটার দিকে গাইনি বিভাগে সিজারের মাধ্যমে প্রসূতি সুখি বেগম জমজ দুই শিশু জন্ম দেন। এর আগে সোমবার তিনি হাসপাতালে ভর্তি হন। 

তিনি জানান, বিষয়টি শাহবাগ থানাকে জানানো হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতায় শাহবাগ থানার পুলিশ সিসিটিভি ক্যামেরা দেখে অভিযুক্তকে শনাক্ত করার চেষ্টা করছে। 

একাত্তর/এসি
অধ্যাপক ডা. আসাদুর রহমানকে দেখার পর ডা. বিটু বলেন, চিকিৎসকদের ওপর এ ধরনের বর্বর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে আনুমানিক ১৫ বছর বয়সী এক কিশোরীর মরদেহ ফেলে রেখে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্প্রতি সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হওয়ায় হাসপাতালটি পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও চিকিৎসকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় বন্ধ থাকার প্রায় তিন ঘণ্টা পর পুনরায় জরুরি সেবা চালু হয়েছে। সুষ্ঠু তদন্ত ও বিচারের আশ্বাসে...
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর