ব্রাহমা কেলেঙ্কারি: সাদিক এগ্রোর বিরুদ্ধে মামলার প্রস্তুতি

আপডেট : ০৭ জুলাই ২০২৪, ১২:৩০ এএম

ব্রাহমা গরু কেলেঙ্কারিতে সাদিক এগ্রোর বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে দুদক। আসামি করা হতে পারে সাদিক এগ্রোর মালিকসহ প্রাণিসম্পদ অধিদপ্তরের বেশ কয়েকজন। এরই মধ্যে ব্রাহমা গরু কেলেঙ্কারিতে সাদিক এগ্রো ও প্রাণিসম্পদ অধিদপ্তরের যোগসাজশের অনিয়মের প্রমাণ পেয়েছেন অনুসন্ধানী কর্মকর্তারা। 

১৫ লাখ টাকার ছাগলের কারণে দুদকের জালে সাবেক এনবিআর কর্মকর্তা মতিউর রহমান। এবার ব্রাহমা গরু কেলেঙ্কারিতে দুদকের জালে আটকে গেছে ছাগল বিক্রেতা প্রতিষ্ঠান সাদিক এগ্রো।

২০২১ সালে জাল কাগজপত্র দিয়ে আমেরিকা থেকে ১৮টি ব্রাহমা গরু এনেছিলো সাদিক এগ্রো। সেটি ধরা পরায় বিমানবন্দর কাস্টমস গরুগুলো জব্দ করে।

পরিবহনের সময় পথে একটি গরু মারা যায়। বাকি ১৭টি হস্তান্তর করা হয় সাভারের কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামারে। সেখানে মারা যায় আরও দুইটি গরু। 

এবার কৌশল বদলে মাংস বিক্রির নামে ডেইরি ফার্ম এসোসিয়েশনের ব্যানারে ১৫টি গরু নিলামে কিনে নেয় সাদিক এগ্রো। কিন্তু মাংস বিক্রি না করে বংশমর্যাদার তকমা লাগিয়ে কোরবানিতে কোটি টাকায় এসব গরু বিক্রির উদ্যোগ নেয় সাদিক এগ্রো। বিক্রিও হয়ে যায় তিনটি গরু। 

ছাগলকাণ্ডের পর ১২টি ব্রাহমা গরু উদ্ধারে বিভিন্ন জায়গায় অভিযান চালায় দুদক। অভিযানে মোহাম্মদপুর সাদিক এগ্রোর খামার থেকে উদ্ধার করা হয় ছয়টি গরু। যদিও কাগজপত্রে এই গরুগুলো জবাই করে মাংসও বিক্রি হয়ে গেছে তিনমাস আগে।

দুদকের সহকারী পরিচালক আবুল কালাম আজাদ জানান, কাগজপত্রে তিনমাস আগেই এ গরুগুলো জবাই হয়ে মাংস বিক্রি হয়ে যাবার কথা। অথচ আজকের অভিযানে সাদিক এগ্রোর খামারে এ গরুগুলো জীবন্ত পাওয়া গেছে।

উদ্ধার হওয়া ছয়টি গরুর গায়ে খোদাই করা কোড নম্বর থেকে এগুলো জব্দ করা গরু বলে স্পষ্ট হয় বলেও জানালেন এ তদন্ত কর্মকর্তা ।

গরু নিয়ে এই জালিয়াতির ঘটনায় এবার মামলার প্রস্তুতি নিচ্ছে কমিশন। বাকি ছয়টি গরু উদ্ধার আর আসামিদের আইনের আওতায় আনলেই বেরিয়ে আসবে ব্রাহমা কেলেঙ্কারির পুর্ণাঙ্গ ঘটনা।

 

একাত্তর/জো
বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচারের অভিযোগে অভিযুক্ত সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানের আলিশান দুটি ফ্ল্যাট দখলে নিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অভিযুক্ত সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে আনুষ্ঠানিক আইনি প্রক্রিয়া শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাকে সংযুক্ত আরব আমিরাত থেকে...
শেয়ারবাজারে ২৫০ কোটি টাকার কারসাজির অভিযোগে ক্রিকেটার সাকিব আল হাসানসহ ১৫ জনের নথিপত্র জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পুঁজিবাজারে আলোচিত কারসাজির এই ঘটনায় সম্প্রতি বাংলাদেশ সিকিউরিটিজ...
নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতির কোটি টাকার বেশি অর্থ আত্মসাতের প্রমাণ পাওয়া গেছে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের সাবেক দুই কর্মকর্তার বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে মামলার সুপারিশ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর