টুকুর ছেলেসহ সাবেক ভূমিমন্ত্রীর বিরুদ্ধে আরও মামলা ঠুকে দিলো দুদক

আপডেট : ২৫ আগস্ট ২০২৬, ০৫:৫৪ পিএম

অর্থ পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার সহযোগীদের বিরুদ্ধে আরও তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে করা এসব মামলায় সাইফুজ্জামান চৌধুরীসহ মোট ২৯ জনকে আসামি করা হয়েছে। একই দিনে সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর ছেলের বিরুদ্ধেও সম্পদ বিবরণী জমা না দেওয়ার অভিযোগে একটি মামলা করেছে সংস্থাটি।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে মামলাগুলো দায়ের করা হয়।

দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম জানান, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদের বিরুদ্ধে ইউসিবি ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণের প্রায় পাঁচ হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ রয়েছে। এ নিয়ে সাইফুজ্জামান জাবেদ ও তার সহযোগীদের বিরুদ্ধে মোট ৬০০ কোটি টাকা লোপাট ও পাচারের অভিযোগে ৩৩টি মামলা দায়ের করলো কমিশন।

অন্যদিকে, নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী জমা না দেওয়ার অভিযোগে সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর ছেলে ও পাবনার বেড়া পৌরসভার সাবেক মেয়র এস এম আসিফ শামসের বিরুদ্ধে আলাদা একটি মামলা করেছে সংস্থাটি।

দুদক সূত্রে জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাব খাটিয়ে ব্যাংকের অর্থ আত্মসাৎ ও বিদেশে পাচারের বিষয়ে আসা একাধিক অভিযোগের ভিত্তিতে এসব মামলা ও তদন্ত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

একাত্তর/এসি
সাবেক উপদেষ্টা ও বর্তমানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে বিদেশে ১১ হাজার কোটি টাকা পাচারসহ নানা দুর্নীতির অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি...
সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুবাই, সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে প্রায় ১১ হাজার কোটি টাকা পাচারের সুনির্দিষ্ট অভিযোগ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এছাড়া সুইস...
জনগণের প্রত্যাশা অনুযায়ী, যে কোনো ধরনের চাপমুক্ত থেকে দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে চান দুর্নীতি দমন কমিশনের (দুদক) নবনিযুক্ত চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান।
সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরীকে (এসকে সুর চৌধুরী) তিন বছরের সশ্রম কারাদণ্ড...
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর