বৈদ্যুতিক গোলযোগের কারণে প্রায় আধাঘণ্টা বন্ধ থাকার পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়েছে।
রোববার দুপুরে আলাদা দুটো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
প্রথম বিজ্ঞপ্তিতে বলা হয়, বেলা ২টা ২৭ মিনিটের দিকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ আছে। পরে বেলা ৩টা ৪ মিনিটে অপর আরেকটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হওয়ায় মেট্রোরেল নিয়মিত চলাচল শুরু করেছে।
২০২৩ সালের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন ২৯ ডিসেম্বর থেকে বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করে মেট্রোরেল।
প্রথমে মেট্রোরেল উত্তরা উত্তর (দিয়াবাড়ী) থেকে আগারগাঁও পর্যন্ত চলাচল করে। এরপর মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশে ট্রেন চলাচল শুরু হয়।
৩৩ হাজার ৪৭২ কোটি টাকায় নির্মাণাধীন ২১ দশমিক ২৬ কিলোমিটার দীর্ঘ উড়াল মেট্রোরেল লাইন নির্মাণ করা হয়েছে উত্তরার দিয়াবাড়ী থেকে কমলাপুর পর্যন্ত।
২০২৫ সালের জুনে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত আরও ১ দশমিক ১৬ কিলোমিটার অংশে এই ট্রেন চালু হওয়ার কথা রয়েছে।
রাজধানীতে তীব্র যানজটের আশঙ্কা