হরিজন পল্লী উচ্ছেদের ওপর স্থিতাবস্থা আপিল বিভাগের

আপডেট : ১০ জুলাই ২০২৪, ০৬:১৭ পিএম

রাজধানীর বংশালের মিরনজিল্লা হরিজন কলোনিতে উচ্ছেদ অভিযানের ওপর স্থিতাবস্থা বজায় রাখতে বলেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অভিযান পরিচালনার উদ্যোগের বিরুদ্ধে করা আবেদনের শুনানি নিয়ে বুধবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার অনীক আর হক। সঙ্গে ছিলেন আইনজীবী উৎপল বিশ্বাস।

পরে আইনজীবী অনীক আর হক সাংবাদিকদের বলেন, বংশালের মিরনজিল্লা হরিজন কলোনিতে ডিএসসিসি নতুন করে উচ্ছেদ অভিযান চালানোর উদ্যোগ নেয়। এজন্য হরিজন কলোনিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ মোতায়েন করতে সংশ্লিষ্টদের চিঠি দেয়।

মঙ্গলবার সিটি করপোরেশনের এ চিঠিতে স্থানীয় কাউন্সিলরকে সহায়তা করতেও বলা হয়।

এরপর বুধবার হরিজন কলোনিতে আবার অভিযান শুরুর উদ্যোগ নিলে সেখানে বসবাসরত হরিজনদের পক্ষে আপিল বিভাগে আবেদন করা হয়। শুনানি শেষে আপিল বিভাগ সিটি করপোরেশনের অভিযানের ওপর স্থিতাবস্থা দিয়েছেন।

একই সঙ্গে বৃহস্পতিবার আপিল বিভাগে এ বিষয়ে শুনানির জন্য দিন ধার্য করেছেন।

গত ১৩ জুন বংশালের মিরনজিল্লা হরিজন কলোনিতে উচ্ছেদ অভিযানের ওপর এক মাসের জন্য স্থিতাবস্থা জারি করেন হাইকোর্ট। পাশাপাশি বসবাসের বিকল্প ব্যবস্থা না করে হরিজনদের উচ্ছেদ না করতে নির্দেশ দেন আদালত।

রুলে বিকল্প আবাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ অভিযান কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়। চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়।

এরপর হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে সিটি করপোরেশন। পরে চেম্বার আদালত হাইকোর্টের আদেশের বিষয়ে ‘নো অর্ডার’ দেন।

প্রায় চারশো বছর আগে এদেশে হরিজন সম্প্রদায়ের গোড়াপত্তন। মূলত অবাঙালি দলিত শ্রেণির মানুষদেরই হরিজন বলা হয়। ব্রিটিশ আমলে পরিচ্ছন্নতা কাজের জন্য দক্ষিণ ভারত থেকে এই দলিতদের দেশে আনা হয়। তাদের থাকতে দেয়া হয় ময়লা-আবর্জনা ফেলার ডাম্পিং জোনের পাশে বিভিন্ন কলোনিতে।

পূর্বসূরীদের রেখে যাওয়া ঠিকানায় আজও কোনমতে টিকে আছেন হরিজন সম্প্রদায়ের মানুষ। তাদের বড় একটা অংশ থাকেন বংশালের মিরনজিল্লা কলোনিতে।

৮ ফুট ফুট বাই ৮ ফুট ছোট্ট একেকটা ঘরে কোনমতে বাস করেন হরিজনরা। সমাজের চোখে তারা এখনও অস্পৃশ্য। তাই কলোনির বাইরে মেলে না বাড়ি ভাড়া। ৩.২৭ একর জমির ২৭ শতাংশ জায়গায় একটি স্থায়ী কাঁচাবাজার করতে চায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। গেলো জুন মাসের শুরুতে সেখানে উচ্ছেদ চালায় নগর প্রশাসন। ভেঙে দেয়া হয় কয়েকটি ঘর। এরপর বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়।

কেএসএইচ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার স্ত্রী শাহেদা পারভীন সামিয়ার বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে আদালত।
মাগুরায় শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যা মামলার আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। 
মাগুরার বহুল আলোচিত আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ড পাওয়া আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আসামির আপিলের ওপর শুনানি শেষে হাইকোর্টের রায়...
১৫ আগস্টকে কেন্দ্র করে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার ৫২ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর