উচ্ছেদ নিয়ে মুখোমুখি হরিজন সম্প্রদায় ও ডিএসসিসি

আপডেট : ০৪ জুলাই ২০২৪, ০৩:২২ পিএম

পুরান ঢাকার মিরনজিল্লা সুইপার কলোনীতে উচ্ছেদ অভিযান নিয়ে মুখোমুখি হরিজন সম্প্রদায় ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। কলোনীর একাংশের বসতি তুলে দিয়ে সেখানে কাঁচাবাজার করতে চায় নগর প্রশাসন।

তারা বলছে, বহিরাগত ভূমিদস্যুরা জায়গাটি দখল করে সন্ত্রাস ও মাদকের অভয়ারণ্য বানিয়েছে। অন্যদিকে নিজেদের অস্তিত্বের উপর আঘাত হিসেবে দেখছেন পরিচ্ছন্নতা কর্মীরা।

প্রায় চারশো বছর আগে এদেশে হরিজন সম্প্রদায়ের গোড়াপত্তন। মূলত অবাঙালি দলিত শ্রেণির মানুষদেরই হরিজন বলা হয়। ব্রিটিশ আমলে পরিচ্ছন্নতা কাজের জন্য দক্ষিণ ভারত থেকে এই দলিতদের দেশে আনা হয়। তাদের থাকতে দেয়া হয় ময়লা-আবর্জনা ফেলার ডাম্পিং জোনের পাশে বিভিন্ন কলোনীতে।

পূর্বসূরীদের রেখে যাওয়া ঠিকানায় আজও কোনমতে টিকে আছেন হরিজন সম্প্রদায়ের মানুষ। তাদের বড় একটা অংশ থাকেন বংশালের মিরনজিল্লা কলোনীতে।

৮ ফুট ফুট বাই ৮ ফুট ছোট্ট একেকটা ঘরে কোনমতে বাস করেন হরিজনরা। সমাজের চোখে তারা এখনও অস্পৃশ্য। তাই কলোনীর বাইরে মেলে না বাড়ি ভাড়া।

মিরনজিল্লা কলোনী জুড়ে এখনও উচ্ছেদ আতংক। ৩.২৭ একর জমির ২৭ শতাংশ জায়গায় একটি স্থায়ী কাঁচাবাজার করতে চায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। গেলো জুন মাসের শুরুতে সেখানে উচ্ছেদ চালায় নগর প্রশাসন। ভেঙে দেয়া হয় কয়েকটি ঘর। 

বিষয়টি গড়ায় আদালতে। কয়েকজন আইনজীবীর আবেদনে সিটি কর্পোরেশনের উচ্ছেদে স্থগিতাদেশ দেয় আদালত।

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশ গুপ্ত বলেন, অসহায় দলিতদের বাস্তুচ্যুত করা সংবিধান পরিপন্থী। কারণ তারাও এখন এ দেশেরই নাগরিক।

ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস বলছেন, সিটি কর্পোরেশনের মালিকানাধীন এই কলোনীতে কেবল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদেরই থাকার কথা। কিন্তু এই কলোনী বহিরাগত ভূমিদস্যুরা দখল করে রেখেছে। 

এদিকে, তাদের পুনর্বাসনের প্রসঙ্গটিও সামনে এসেছে। তবে হরিজনদের দাবি অন্য কোথাও নয়। বহুতল ভবন করে এখানেই তাদের থাকার ব্যবস্থা করা হোক।

 

একাত্তর/জো
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আওতাধীন এলাকায় বাসাবাড়ির বর্জ্য অপসারণে অতিরিক্ত অর্থ আদায় এবং কাজে অবহেলা বা অনিয়ম করা হলে সংশ্লিষ্ট ঠিকাদারদের টেন্ডার বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন...
পরিবেশ রক্ষায় প্রধানমন্ত্রী তারেক রহমান তার মেয়াদে দেশজুড়ে ২৫ কোটি গাছ লাগানোর সিদ্ধান্ত নিয়েছেন। এই লক্ষ্যে ঢাকার নার্সারি ব্যবসায়ীদেরও বিশেষ দিক নির্দেশনা দেওয়া হয়েছে। 
আগামী ৩০ জুনের মধ্যে বকেয়া পৌরকর পরিশোধে ১৫ শতাংশ সারচার্জ মওকুফ করা হবে বলে ঘোষণা দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ।
রাজধানীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে সমন্বিত উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। গত ১ এপ্রিল থেকে শুরু হওয়া এই অভিযানের শেষ দিনে আজ রাজধানীর আটটি ট্রাফিক বিভাগে একযোগে...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর