তীব্র যানজটে নাকাল ইইউ রাষ্ট্রদূত

আপডেট : ১০ জুলাই ২০২৪, ০৮:৫৬ পিএম

সরকারি চাকরিতে কোটাবিরোধীদের চলমান আন্দোলনের অংশ হিসেবে সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচির কারণে রাজধানীবাসীকে পড়তে হয়েছে তীব্র যানজটে। আন্দোলনের কারণে চলতে পারেনি গাড়ি। নাকাল রাজধানীবাসী।

এমন পরিস্থিতিতে বুধবার তীব্র যানজটে পড়ে পায়ে হেঁটে ও সিএনজি অটোরিকশায় চেপে জাতীয় সংসদ ভবনে গেলেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।

বুধবার ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন চার্লস হোয়াইটলি। সেখানে তিনি লিখেছেন, প্রতিবাদ কর্মসূচির কারণে আমরা এক্সপ্রেসওয়েতে গাড়িটি ছেড়ে দিয়েছিলাম। পরে পায়ে হেঁটে ও সিএনজির (অটোরিকশা) মাধ্যমে এসে স্পিকারের সঙ্গে বৈঠকে যোগ দিয়েছি।

ভিডিওতে দেখা গেছে, প্রথমে এক্সপ্রেসওয়ে দিয়ে পায়ে হেঁটে রওনা হন তিনি এবং তার সঙ্গে ছিলেন ইইউ’র ডেপুটি হেড অব মিশন বার্নড স্পানিয়র।

এসময় এক্সপ্রেসওয়ের রেলিং দিয়েও মজার ছলে হাঁটতে দেখা যায় বার্নডকে। পরে সিএনজি চালিত অটোরিকশায় চড়ে সংসদে যান তারা।

সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী দুপুরে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন চার্লস হোয়াইটলি। সে কারণেই অবরোধের মধ্যেই জাতীয় সংসদের উদ্দেশে যাত্রা করেন তিনি।

কেএসএইচ
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা। শনিবার (২০ জুন) বিকালে পুলিশ হেডকোয়ার্টার্সে এ সাক্ষাৎ হয়।  
বাংলাদেশে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সন্তোষ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ প্রতিনিধি দল। 
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত ঐতিহাসিক মুসা খান মসজিদ পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।
সহপাঠী হত্যার প্রতিবাদে রাজধানীর ফার্মগেট এলাকার সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। এতে সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। দেখা দিয়েছে তীব্র যানজট।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর