দুপুর দেড়টায় রাজু ভাস্কর্যে বিক্ষোভ করবে ছাত্রলীগ

আপডেট : ১৬ জুলাই ২০২৪, ১২:১৯ পিএম

কোটা আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ করবে ছাত্রলীগ। মঙ্গলবার দুপুর দেড়টায় রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করবেন তারা।

‘সাধারণ শিক্ষার্থী ও নেতাকর্মীদের ওপর বর্বর হামলার’ প্রতিবাদে এ বিক্ষোভ করা হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাঙালির মহান স্বাধীনতাকে কটাক্ষ, একাত্তরের ঘৃণিত গণহত্যাকারী রাজাকারদের প্রতি সাফাই, আন্দোলনের নামে অস্থিতিশীলতা তৈরি এবং সাধারণ শিক্ষার্থী ও নেতাকর্মীদের ওপর বর্বর হামলার প্রতিবাদে বাংলাদেশ ছাত্রলীগ বিক্ষোভ সমাবেশ করবে।

এদিকে কোটা আন্দোলনে যারা ‘আমি রাজাকার’ স্লোগান দিচ্ছেন, তাদের শেষ দেখিয়ে ছাড়বেন বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন।

তিনি বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনাকে যারা লালন করে না, তাদের হাতে আন্দোলনের (কোটা সংস্কার) ‘রিমোট কন্ট্রোল’ চলে গেছে। ছাত্রলীগ রাজনৈতিকভাবে কোটা আন্দোলন মোকাবিলা করার সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে সংগঠনের সভাপতি সাদ্দাম হোসেন সাংবাদিকদের বলেন, মহান স্বাধীনতাকে কটাক্ষ করা এবং একাত্তরের গণহত্যাকারীদের পক্ষে যারা সাফাই গেয়েছে, তাদের বিরুদ্ধে ছাত্রসমাজের ঐক্যবদ্ধ অবস্থান রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে যারা নৈরাজ্য তৈরি করতে চায়, রাজাকারদের তোষণ করার রাজনীতি বাংলাদেশে যারা বাস্তবায়ন করতে চায়, তাদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ রয়েছে।

ছাত্রলীগ অনেক দায়িত্বশীলতা ও বিনয়ের পরিচয় দিয়েছে উল্লেখ করে সাদ্দাম হোসেন বলেন, যৌক্তিক ও পরিকল্পিত উপায়ে বিষয়টি (কোটা সংস্কার) সমাধানের জন্য আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছে ছাত্রলীগ। কিন্তু যারা মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে না, তারা এখন সম্পূর্ণভাবে এই আন্দোলনকে কন্ট্রোল (নিয়ন্ত্রণ) করছে। মুক্তিযুদ্ধের চেতনাকে যারা লালন করে না, তাদের হাতে আন্দোলনের রিমোট কন্ট্রোল চলে গেছে।

একাত্তর/আরএ
বাংলা নববর্ষ মানেই বাঙালির হৃদয়ে নতুন প্রাণের স্পন্দন। আর এই উৎসবের অন্যতম প্রাণকেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ এখন ব্যস্ততার তুঙ্গে।
বাউলদের ওপর সাম্প্রতিক আগ্রাসনের প্রতিবাদ ও অসাম্প্রদায়িক চেতনার বার্তা নিয়ে বাংলা নতুন বছর ১৪৩৩ বঙ্গাব্দকে বরণ করে নিতে প্রস্তুত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। এবারের বর্ষবরণের মূল...
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত ঐতিহাসিক মুসা খান মসজিদ পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে দলটি। 
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর