সাদিকের ইমরানসহ সাতজনের বিরুদ্ধে মামলা

আপডেট : ১৬ জুলাই ২০২৪, ১২:৪৫ পিএম

সাদিক অ্যাগ্রোর বিরুদ্ধে আমদানি নিষিদ্ধ ব্রাহমা জাতের গরু নিয়ে প্রাথমিক তদন্তের পর মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় সাদিক অ্যাগ্রোর মালিক ইমরান হোসেনসহ সাতজনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক মো. আবুল কালাম আজাদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার আসামিরা হলেন- কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামারের পরিচালক ডা. মো. মনিরুল ইসলাম, পরিচালক (উৎপাদন) ডা. এ বি এম খালেদুজ্জামান, গো-প্রজনন ও দুগ্ধ খামারের বায়ার অফিসার মো. সাইফুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ অফিসার (লিভ রিজার্ভ) ডা. ফিরোজ আহমেদ খান, উপ-পরিচালক (লিভ/রিজার্ভ ট্রেনিং অ্যান্ড রিজার্ভ পদ) ডা. এ বি এম সালাহ উদ্দিন, সাদিক অ্যাগ্রোর মালিক মো. ইমরান হোসেন এবং ইমরানের বন্ধু তৌহিদুল আলম জেনিথ।

দুদক সূত্র বলছে, নিষিদ্ধ ব্রাহমা গরু আমদানি, সংরক্ষণ ও বিক্রির ক্ষেত্রে শর্ত ভঙ্গ এবং প্রতারণার অভিযোগে ওই সাতজনের বিরুদ্ধে মামলার সুপারিশ করে কমিশনে প্রতিবেদন দিয়েছে দুদকের এনফোর্সমেন্ট টিম।

ঢাকার মোহাম্মদপুর ও সাভারে সাদিক অ্যাগ্রোর খামার, সাভারে কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামার এবং ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সম্প্রতি অভিযান চালায় দুদকের টিম। এ সময় ব্রাহমা জাতের গরুর বিষয়ে নথিপত্র সংগ্রহ করা হয়। ওইসব নথি পরীক্ষা করে সাতজনের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পায় দুদক।

সাদিক অ্যাগ্রো ২০২১ সালের আগস্টে যুক্তরাষ্ট্র থেকে নিষিদ্ধ ব্রাহমা জাতের ১৮টি গরু আমদানি করে। পরে কাস্টমস গরুগুলো জব্দ করে সংরক্ষণের জন্য সাভারের কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে পাঠায়। সেখানে লালন-পালনের সময় তিনটি গরু মারা যায়।

তিন বছরের বেশি লালন-পালনের পর গত ঈদুল আজহার আগে ৬০০ থেকে ৮০০ কেজি ওজনের ১৫টি গরু ভ্যাটসহ ৩১০ টাকা কেজি দরে সাদিক অ্যাগ্রোর কাছে বিক্রি করে গো প্রজনন ও দুগ্ধ খামার কর্তৃপক্ষ।

সরকারি খামারের এসব গরু বিক্রির ক্ষেত্রে সাদিক অ্যাগ্রো ও কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামার কর্তৃপক্ষের যোগসাজশের প্রমাণ পেয়েছে দুদক। সাদিক অ্যাগ্রো শর্ত ভঙ্গ করে ঈদের আগে গরুগুলো উচ্চমূল্যে বিক্রি করে। শর্ত অনুযায়ী ওইসব গরুর মাংস সাধারণ মানুষের কাছে ৬০০ টাকা কেজি দরে বিক্রি করার কথা ছিলো।

২০২১ সালে ব্রাহমা জাতের ওই ১৮টি গরু আমদানির সময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়, ব্রাহমা জাতের গরু থেকে শুধু মাংস উৎপাদন হয় এবং বেসরকারি পর্যায়ে এর প্রজননের সুযোগ না থাকায় আমদানি করা গরু ছাড়করণে অনাপত্তি প্রদানের সুযোগ নেই।

একাত্তর/আরএ
বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচারের অভিযোগে অভিযুক্ত সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানের আলিশান দুটি ফ্ল্যাট দখলে নিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অভিযুক্ত সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে আনুষ্ঠানিক আইনি প্রক্রিয়া শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাকে সংযুক্ত আরব আমিরাত থেকে...
শেয়ারবাজারে ২৫০ কোটি টাকার কারসাজির অভিযোগে ক্রিকেটার সাকিব আল হাসানসহ ১৫ জনের নথিপত্র জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পুঁজিবাজারে আলোচিত কারসাজির এই ঘটনায় সম্প্রতি বাংলাদেশ সিকিউরিটিজ...
নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতির কোটি টাকার বেশি অর্থ আত্মসাতের প্রমাণ পাওয়া গেছে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের সাবেক দুই কর্মকর্তার বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে মামলার সুপারিশ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর