অবরোধে অচল রাজধানী, তীব্র দুর্ভোগ

আপডেট : ১৬ জুলাই ২০২৪, ০২:২৪ পিএম

কোটা সংস্কারের দাবিতে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করছেন অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এতে ব্যক্তিগত ও গণপরিবহন চলাচল বন্ধ থাকায় মহানগরীজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। রাজধানী কার্যত অচল হয়ে পড়ায় সড়কে দুর্ভোগ পোহাচ্ছেন বহু মানুষ। 

মঙ্গলবার সকাল থেকে সড়ক অবরোধ করতে শুরু করেন আন্দোলনকারীরা। সকাল সাড়ে ১০টার দিকে বাড্ডা এলাকায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সামনের সড়ক অবরোধ করেন ওই শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা। পরে নতুন বাজার এরপর, বসুন্ধরা গেটসহ কুড়িল বিশ্বরোধ অবরোধ করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এতে পুরো প্রগতি সরণিতে যান চলাচল বন্ধ হয়ে তীব্র দুর্ভোগের সৃষ্টি হয়। এর মধ্যে নতুন বাজার এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এছাড়া দুুপুর ১২টার দিকে রাজধানীর সায়েন্স ল্যাব, মোহাম্মদপুর বেড়িবাঁধ,  উত্তরা জমজম মোড়, মহাখালি, মিরপুর, তাঁতিবাজারে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীরা রাস্তা বন্ধ করে দেওয়ার খবর পাওয়া গেছে। 

একই সময়ে রাজধানীর বনানী এলাকায় কোটা আন্দোলনকারীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেণ। এতে যোগ দেয় প্রাইম-এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বনানী এলাকায় সম্পূর্ণ যান চলাচল বন্ধ রয়েছে। 

এছাড়া হাতিরঝিল, রামপুরা, শনিরআখড়ায় আন্দোলনকারীদের সড়ক অবরোধ করে বিক্ষোভ করার খবরও পাওয়া গেছে।

সবশেষে দুপুরে শিক্ষার্থীরা ধানমন্ডি ২৭ নম্বরের রাস্তা বন্ধ করে দিয়েছে বলে খবর পাওয়া গেছে।  

এসময় শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

এছাড়াও সাভারের বিরুলিয়া ব্রিজে অবস্থান নিয়েছেন ড্যাফোডিল ইউনিভার্সিটি শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যোগ দিয়েছেন বেসরকারি সিটি ইউনিভার্সিটি, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং  ইস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।

এদিকে কোটা সংস্কার আন্দোলনে যোগ দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। মঙ্গলবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের বিক্ষোভ করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

ওই বিক্ষোভের ভিডিও শেয়ার করে বিএনপির ভেরিফায়েড ফেইসবুক পেজে লেখা হয়েছে, কোটা সংস্কার দাবি ও সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর বিক্ষোভ মিছিল।

একাত্তর/এসি
রাজধানীর মিরপুর-১০ মেট্রো স্টেশন পুনরায় চালু হয়েছে। কোটা সংস্কার আন্দোলনের সময় ভাঙচুর হওয়ায় স্টেশনটি জুলাই থেকে প্রায় তিন মাস বন্ধ ছিলো।
কোটা সংস্কার আন্দোলনের সময় গুলশানে শিক্ষার্থী নাইমুর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার তরুণ নাট্যনির্মাতা রাফাত মজুমদার রিংকু জামিন পেয়েছেন।
কোটা সংস্কার আন্দোলনে রাজধানীর আদাবরে পোশাকশ্রমিক সোহেল রানাকে গুলি করে হত্যার অভিযোগ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ২৫ জনকে আসামি করে মামলা দায়ের করা...
কোটা সংস্কার আন্দোলনে গুলিবিদ্ধ পোশাক শ্রমিক শাহ্‌ আলম (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর