রাজধানীর বিভিন্ন জায়গায় বিক্ষোভ-মিছিল-অবরোধ

আপডেট : ০২ আগস্ট ২০২৪, ০৫:৫০ পিএম

কোটা সংস্কার আন্দোলন ঘিরে ‘ছাত্র-জনতা’ হত্যার প্রতিবাদ জানিয়ে রাজধানীর বিভিন্ন জায়গায় বিক্ষোভ, মিছিল, সমাবেশ হয়েছে। এছাড়া সাইন্সল্যাব মোড় অবরোধ করা হয়।

রাজধানীর বিভিন্ন পয়েন্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থাকলেও বিক্ষোভকারীদের সঙ্গে কোনো সহিংসতা ঘটনার খবর পাওয়া যায়নি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে শুক্রবার জুম্মার নামাজের পর গণমিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়। রাজধানীর বিভিন্ন জায়গা থেকে মিছিল এসে বিকেলে জড়ো হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। 

সাইন্সল্যাব মোড়।

এদিন সকাল ১০টার দিকে বিক্ষোভ সমাবেশ করেন রাজউক উত্তরা মডেল কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

সকাল থেকেই উত্তরা মডেল কলেজের গেটের বাইরে জড়ো হতে থাকেন ছাত্র-শিক্ষক-অভিভাবক ও সাবেক শিক্ষার্থীরা।

চলমান আন্দোলনকে ঘিরে আটক শিক্ষার্থীদের মুক্তি না দেয়া পর্যন্ত কোন পরীক্ষায় অংশ নেবে না বলে ঘোষণা দেন শিক্ষার্থীরা।

বিভিন্ন সময় ছাত্রদের আটক বন্ধ করারও আহ্বান জানান শিক্ষক ও শিক্ষার্থীরা। একইসঙ্গে, ছাত্র আন্দোলনকে ঘিরে সব হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবি জানান তারা।

এদিন সকালে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল বিক্ষোভ মিছিল বের করেন। 

বায়তুল মোকাররম এলাকা।

এদিকে জুমার নামাজ শেষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পল্টন মোড় হয়ে প্রেসক্লাবের সামনে দিয়ে শাহবাগে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে অংশ নেয় কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা।

জুমার নামাজ শেষে একটা গণমিছিল বায়তুল মোকাররম থেকে বের হয়। প্রেসক্লাবের সামনে দিয়ে হাইকোর্টের দিকে যায়। মিছিলে পুলিশ কোনো বাধা প্রয়োগ করেনি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৯ দফা দাবির সঙ্গে সংহতি জানিয়ে সমাবেশ করেছেন সর্বস্তরের চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা।

সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতায় সব হত্যাকাণ্ডের বিচারের দাবি জানান তারা।

প্রতীকী কফিন সামনে রেখে কোটা সংস্কার আন্দোলনে ছাত্র হত্যার প্রতিবাদে সকালে প্রেস ক্লাবের সামনে সাংস্কৃতিক সমাবেশ করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।

আরবি
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
সরকার আন্তরিক হলে ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর