ট্রেনের ধাক্কায় দৃষ্টি প্রতিবন্ধীর মৃত্যু

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫১ পিএম

রাজধানীতে ট্রেনের ধাক্কায় নাজমা আক্তার (৩৫) নামের দৃষ্টি প্রতিবন্ধী এক নারীর মৃত্যু হয়েছে, তিনি রাজধানীর পূর্ব মানিক নগর এলাকায় থাকতেন। 

বৃহস্পতিবার রাত ১০টা ২০ মিনিটে খিলগাঁও রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে। 

পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে, সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরিক্ষার পর মৃত ঘোষণা করেন। 

এই ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা রেলওয়ে (কমলাপুর) থানার উপ-পরিদর্শক (এসআই) মো: রফিকুল ইসলাম বলেন, মহিলাটি ভিক্ষাবৃত্তি করতেন। চোখে দেখতেন না। ভিক্ষাভিত্তি করে রাতে রিকশা নিয়ে তার বাসায় ফিরার পথে চট্টগ্রাম থেকে ছেড়ে আশা কমলাপুরগামী সুবর্ণা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। 

পরে নিকট আত্মীয়দের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহটি হস্তান্তর করা হয়েছে বলেও জানান পুলিশের ঐ কর্মকর্তা। 

এআর
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর