আসাদুজ্জামান নূর ও মাহবুব আলীকে কারাগারে পাঠানোর নির্দেশ

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১০ পিএম

মিরপুর মডেল থানা এলাকায় হোটেল কর্মচারী মো. সিয়াম সরদারকে গুলি করে হত্যার মামলায় সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর ও সাবেক বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার তাদের ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

অপরদিকে তাদের আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

রোববার রাতে রাজধানীর বেইলি রোডের নওরতন কলোনি থেকে আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। একইদিন সেগুনবাগিচা থেকে সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

মামলার অভিযোগে বলা হয়, গত ১৮ জুলাই রাত ১১টার দিকে মিরপুর-১০ এ আবু তালেব স্কুলের সামনে আওয়ামী লীগসহ তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আসাদুজ্জামান খান কামালের নির্দেশে গুলি চালায়। এ সময় হোটেলের কাজ শেষে বাসায় ফিরছিলেন সিয়াম সরদার। তখন গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি।

ওই ঘটনায় নিহতের বাবা মো. সোহাগ সরদার বাদী হয়ে ১১৪ জনের নামে মামলা করেন। এ মামলার এজাহারনামীয় ৮ নম্বর আসামি আসাদুজ্জামান নূর। আর মাহবুব আলীও ঘটনার সঙ্গে জড়িত বলে জানা গেছে।

মামলার উল্লেখযোগ্য অপর আসামিদের মধ্যে রয়েছেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক ডিবি প্রধান হারুন অর রশীদ, মনির হোসেন, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল ও কামাল আহমেদ মজুমদার।

একাত্তর/আরএ
প্রতারণার মামলায় দাণ্ডিত সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসাইন মুহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিকীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। এ আদেশের ফলে তার কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন...
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার স্ত্রী শাহেদা পারভীন সামিয়ার বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে আদালত।
মাগুরায় শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যা মামলার আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। 
মাগুরার বহুল আলোচিত আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ড পাওয়া আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আসামির আপিলের ওপর শুনানি শেষে হাইকোর্টের রায়...
সিলেট বিভাগে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের প্রাদুর্ভাব। দিন দিন আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ার পাশাপাশি দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজারের বাসিন্দা সুমাইয়া (১৮) নামে এক তরুণী হামের...
নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও তৃণমূল পর্যায়ের মানুষের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে দেশের স্বাস্থ্য খাতের ব্যাপক শূন্যপদ পূরণে জোরদার উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী...
সরকারি ব্যবস্থাপনায় ২০২৬ সালের হজ পালন শেষে অবশিষ্ট সাশ্রয়ের অর্থ হজযাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। এ প্রক্রিয়ায় মোট চার হাজার ৩৪১ জন...
ইন্দোনেশিয়ার কুখ্যাত আগ্নেয়গিরি ‘আনাঙ্ক ক্রাকাতোয়া’র তীব্র অগ্ন্যুৎপাতের ফলে নির্গত আগ্নেয় ছাইয়ে ঢেকে গেছে বিস্তীর্ণ এলাকা। এর সরাসরি প্রভাবে রোববার দেশের প্রধান প্রবেশদ্বার জাকার্তার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর