খিলগাঁওয়ে এক জনকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৪ পিএম

রাজধানীর খিলগাঁওয়ে নূর ইসলাম নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগে অপর এক জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

রোববার দিনগত রাতে রাজধানীর খিলগাঁও এলাকা থেকে অভিযুক্ত আবদুস সাত্তারকে গ্রেপ্তার করা হয়।

নিহত নূর ইসলাম (৫০) ঢাকার কেরানীগঞ্জের রায়ের চর এলাকার বাসিন্দা। তার বাবার নাম আব্দুল করিম।

র‍্যাবের মিডিয়া উইংয়ের আ ন ম ইমরান খান গণমাধ্যমকে জানান, নূর ইসলামকে দুর্বৃত্তরা রাজধানীর খিলগাঁও থানার আফতাব নগরের তালতলার ঝিলপাড় এলাকায় এলোপাতাড়ি কুপিয়ে ও আঘাত করে ঝোপঝাড়ের ভেতরে ফেলে যায়। স্থানীয় থানা পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এরপর র‍্যাব-৩-এর সদস্যরা তথ্য পেয়ে অভিযান চালিয়ে আবদুস সাত্তারকে গ্রেপ্তার করে। তৎক্ষণাৎ হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি।

একাত্তর/আরএ
রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইয়ের সময় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিনা পারভীন নিহত হওয়ার ঘটনায় প্রধান সন্দেহভাজন মো. পনি ওরফে প্যারা পনি ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-২।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৪ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৫২টি মামলা দায়ের করা হয়েছে।
রাজধানীর উত্তরায় র‍্যাব-১–এর সদর দপ্তরে থাকা গোপন বন্দিশালা বা ‘আয়নাঘর’ পরিদর্শন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর একটি প্রতিনিধি দল। পরিদর্শন শেষে প্রসিকিউশন পক্ষ থেকে জানানো হয়েছে,...
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর