যুবকের মরদেহ উদ্ধার, মাথায় আঘাতের চিহ্ন

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৪ পিএম

রাজধানীর কাওলায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার দিনগত রাত সাড়ে দশটার দিকে মরদেহটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা।

তৎক্ষণাৎ নিহতের পরিচয় জানা না গেলেও ধারণা করা হচ্ছে তার বয়স ২০ থেকে ২২ হতে পারে।

দেহটি ঢাকা মেডিকেলে নিয়ে আসা পথচারী মো. মেহেদী বলেন, কাওলা রেললাইনের পাশে মাথায় গুরুতর আঘাত পেয়ে রক্তাক্ত অবস্থায় অচেতন হয়ে পড়েছিল ওই যুবক। পরে আমি রাকিব আলি নামের আরেক যুবকের সহযোগিতায় তাকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। এসময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে কীভাবে ওই ব্যক্তির মাথায় আঘাত লাগলো তা জানাতে পারেননি মেহেদী।

রাকিব জানান, ওই যুবকের পকেট থেকে তারা ১৭০০ টাকা পেয়েছেন। এর বাইরে আর কিছু ছিলো না।

ঢাকা মেডিকেল হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানান, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

একাত্তর/আরএ
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
সরকার আন্তরিক হলে ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর