নিস্তব্ধ ফুলের বাজার!

আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ০৭:০০ পিএম

মহালয়া শুরু হলেও ফুলের বাজারে এখনো সেই চিরচেনা প্রাণচাঞ্চল্য ফিরেনি। রাজধানীর শাহবাগের প্রায় দেড় শতাধিক ফুলের দোকান প্রায় নিস্তব্ধ অবস্থায় দিন কাটাচ্ছে। গত বছর এই সময়ে পূজার মৌসুমে প্রতিদিন প্রায় এক কোটি টাকার ফুল বিক্রি হতো। তবে এ বছর তা নেমে এসেছে মাত্র পাঁচ থেকে ছয় লাখ টাকায়।

বিক্রেতারা বলছেন, তারা বর্তমানে সবচেয়ে কঠিন সময় পার করছেন। ফুলের চাহিদা নেই, ক্রেতাদের দেখা মিলছে না। সবচেয়ে বড় সমস্যা হলো, প্রাকৃতিক দুর্যোগের কারণে বৃষ্টিতে নষ্ট হয়েছে বহু ফুলের বাগান, ফলে ফুলের সরবরাহও কমে গেছে। যারা ফুল কিনতে আসছেন তারা ফুলের উচ্চ মূল্যের কারণে বেশিরভাগ সময় ফিরে যাচ্ছেন।

পূজা উপলক্ষে ফুলের বিক্রি বাড়ার প্রত্যাশা থাকলেও বাস্তবে তা ঘটছে না। ফুলের দাম বেশি হওয়ায় ক্রেতারাও ফুল কিনছেন না। বিশেষ করে আগে রাজনৈতিক নেতাদের জন্যফুলের চাহিদা থাকলেও, এখন সেই চাহিদাও কমে গেছে। বিক্রেতারা বড় ধরনের লোকসানের আশঙ্কা করছেন।

তবে এতোকিছুর পরও বিক্রেতারা আশার আলো দেখছেন। তাদের আশা, দুই মাস পর নতুন ফুল ফুটবে বাগানে, আবার রাজনৈতিক স্থিতিশীলতা ফিরলে নেতাদের জন্য আবারও ফুলের তোড়া তুলে দেবে কর্মীরা। তখন ফুলের বাজারে আবার প্রাণচাঞ্চল্য ফিরবে বলে তারা আশা করছেন।

 

 

এআর
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর