৭ অক্টোবর ‌‘জাতীয় আগ্রাসন বিরোধী দিবস’ পালনের আহ্বান

আপডেট : ০৭ অক্টোবর ২০২৪, ০৬:৫৯ পিএম

৭ অক্টোবরের বুয়েট ছাত্র আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীর দিনটিকে ‘জাতীয় আগ্রাসন বিরোধী দিবস’ হিসেবে ঘোষণা দেয়ার আহ্বান জানিয়েছেন আবরারের দীর্ঘদিনের সহকর্মী ও পরিবারের সদস্যরা।

সোমবার বিকেলে রাজধানীর পলাশীর মোড়ে আয়োজিত আবরার ফাহাদ স্মৃতি সংসদ আয়োজিত স্মরণসভায় অংশ নেয় আবরারের দীর্ঘদিনের সহকর্মীরা। ছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারাও। তারা বলেন, জুলাই আন্দোলনের অন্যতম এক খুঁটি, ছাত্রলীগের অপকর্মের বলি হয়েছিলেন আবরার ফাহাদ।

স্মরণসভা শেষে আগ্রাসন বিরোধী আটস্তম্ভ পুননির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

শহীদ আবরারের স্মৃতি ধরে রাখার জন্যে পলাশীর মোড়ে ২০২০ সালে আটস্তম্ভ নির্মাণ করেছিলেন তার সহকর্মীরা। কিন্তু ছাত্রলীগ তাদের ওপর হামলা করে সেই স্তম্ভ ভেঙে দেয়, সেসময় পুলিশ ২৪ জনকে গ্রেপ্তার করে নির্যাতন করে। স্মরণসভা শেষে সেই আটস্তম্ভের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয় পলাশীর মোড়ের সেই জায়গাতে।

অনুষ্ঠানে বক্তারা বলন, তারা ভারতের বিরুদ্ধে নয় বরং ভারতের আগ্রাসনের বিরুদ্ধে। ২০১৯ সালের ৭ অক্টোবর প্রতিবেশী দেশ ভারতকে নিয়ে স্ট্যাটাস দেয়ার কারণে ছাত্রলীগের নির্মম নির্যাতনে প্রাণ হারায় বুয়েটে ছাত্র আবরার।

স্মরণসভায় বক্তারা বলেন, ভারতের আগ্রাসন এই বাংলায় চলবে না।

অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা বলেন, শহীদ আবরারের জীবনের বিনিময়ে অভ্যুত্থানের পরবর্তীতে একটা নতুন সময় এসেছে। আর যেন কোন স্বৈরাচার ফ্যাসিবাদ বাংলাদেশে স্থান না পায়। ৭ অক্টোবরকে আগ্রাসন বিরোধী দিবস হিসেবে ঘোষণা দেবার আহ্বান জানানো হয়।

আবরার ফাহাদ স্মৃতি সংসদ আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন আবরারের পরিবারের সদস্যরাও।

আবরারের বাবা বরকত উল্লাহ বলেন, আমার ছেলেকে আজকের এই দিনে দীর্ঘ ৫ ঘণ্টা অত্যাচারের পর হত্যা করা হয়েছে। আমার ছেলে অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছিলো বলেই তাকে ছাত্রলীগের সন্ত্রাসীরা হত্যা করে। আমি চাই যারা আমার ছেলের হত্যায় যারা জড়িত ছিলো তাদের সর্বোচ্চ বিচার নিশ্চিত করা। তাদের শাস্তি যেন কমানো না হয়। প্রশাসনের কাছে দাবি জানাবো ভবিষ্যতে যেন আমার ছেলের মতো কাউকে জীবন দিতে না হয়।

তিনি আরও বলেন, আমার ছেলে নিজের স্বার্থ নয় বরং দেশের স্বার্থ নিয়ে কথা বলায় জীবন দিতে হয়েছে। বিগত সরকার যথাযথ বিচার করেনি। আমি আশা করি, বর্তমান নিরপেক্ষ সরকার হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে।

স্মরণসভার অনুষ্ঠানে আবরারের হত্যাকারীদের এই বাংলার মাটিতে দ্রুত বিচার কার্যকর করার দাবি তোলেন তার সহকর্মীরা।

একাত্তর/আরএ
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী সাবেকুন নাহার সনি হত্যা মামলার কারাভোগ করা আসামি মো. মুশফিক উদ্দীন টগরকে (৫০) গ্রেপ্তার করেছে র‌্যাব।
হঠাৎ করে তিন দফা বা সাত দফা বা তার খণ্ডিত অংশ মেনে নেওয়ার ঘোষণা দেওয়া যায় না। তাই আলোচনা করে সিদ্ধান্ত হচ্ছে বলে জানিয়েছে জ্বালানি উপদেষ্টা ফওজল কবির খান। তিনি বলেন, যারা আন্দোলনের সঙ্গে জড়িত,...
রাজধানীর শাহবাগ মোড়ে দিনভর বুয়েট শিক্ষার্থীদের আন্দোলন ও সংঘর্ষে সৃষ্টি হয় তীব্র যানজট। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে যানবাহনগুলো। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ পথচারী ও যাত্রীরা।
তিন দফা দাবিতে রাজধানীর শাহবাগ থেকে যমুনা অভিমুখে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীদের পদযাত্রায় বাধা দিয়েছে পুলিশ। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর