দুদকের মামলা থেকে অব্যাহতি পেলেন ব্যবসায়ী আনিস আহমেদ

আপডেট : ১৫ অক্টোবর ২০২৪, ০৫:১৮ পিএম

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা থেকে অব্যাহতি পেয়েছেন এমজিএইচ গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী (সিইও) আনিস আহমেদ গোর্কি।

ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন গতকাল সোমবার এই আদেশ দেন।

আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, এমজিএইচ গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা আনিস আহমেদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগ করা মামলাটি প্রত্যাহার চেয়ে আবেদন করে দুদক। গতকাল এ বিষয়ে আদালতে শুনানি হয়। ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ দুদকের করা মামলা প্রত্যাহারের আবেদন মঞ্জুর করেন।

ঢাকা মহানগর স্পেশাল জজ আদেশে বলা হয়, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর ১৮৯৮ ধারা এবং দা ক্রিমিনাল ল আমেন্ডমেন্ট অ্যাক্ট ১৯৯৮ এর ১০(৪) ধারা অনুযায়ী এই মামলার আসামি আনিস আহমেদের বিরুদ্ধে প্রসিকিউশন প্রত্যাহার করা হলো। এছাড়া একই আদেশে আনিস আহমেদকে দুর্নীতি দমন কমিশন আইন এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইনের অভিযোগের দায় হতে অব্যাহতি প্রদান করা হয়েছে। সেই সঙ্গে এই মামলায় জব্দকৃত আলামত বিধি মোতাবেক ফেরত প্রদানের জন্য তদন্তকারী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

আনিস আহমেদের বিরুদ্ধে ২০২২ সালের ডিসেম্বরে দুদক মামলাটি করে।  

আরবিএস
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার স্ত্রী শাহেদা পারভীন সামিয়ার বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে আদালত।
মাগুরায় শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যা মামলার আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। 
মাগুরার বহুল আলোচিত আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ড পাওয়া আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আসামির আপিলের ওপর শুনানি শেষে হাইকোর্টের রায়...
অর্থ পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার সহযোগীদের বিরুদ্ধে আরও তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে করা এসব মামলায় সাইফুজ্জামান...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর